advertisement

Alipurduar News: ডুয়ার্সে চাঁদের আলোতে যে কাজ হয়, দেখতে পূর্ণিমার রাতে ভিড় জমান অনেকে

Last Updated:

শুধু মাত্র চাঁদনি আলোর উপর ভরসা না রেখে বাগানটির কয়েকটি নির্দিষ্ট সেকশনে শ্রমিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে জ্বালানো হয়েছিল বিশাল মশাল।

+
চা

চা পাতা উত্তোলন

আলিপুরদুয়ার: চাঁদের আলোয় চা পাতা উত্তোলন, যার পোশাকি নাম মুনলাইট প্লাকিং। পূর্ণ পূর্ণিমাতে উৎপাদিত এই চা ‘মুনলাইট টি’ নামে পরিচিত। যার সুগন্ধ মন ভরিয়ে দেয় চা প্রেমীদের।
ডুয়ার্সের মাঝেরডাবরি চা বাগানে বৃহস্পতিবার পূর্ণ পূর্ণিমাতে মুনলাইট প্লাকিং করা হয়। এই চা বাগানে গিয়ে দেখা যায় পূর্ণ পূর্ণিমায় চাঁদের রুপালি আলোয় চলছে দুটি পাতা একটি কুঁড়ি সংগ্রহের কাজ। ডুয়ার্সে এই নিয়ে পঞ্চমবার ওই ধরনের চা পাতা তোলার কাজ হল বলে জানিয়েছে ডুয়ার্সের মাঝেরডাবরি চা বাগান কর্তৃপক্ষ।
এই বিষয়ে চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর জানান, “পূর্ণিমার রাতে বেলায় বিশেষত চায়ের গুণগত মান অনেক বেড়ে যায়। এর বাজারে খুব চাহিদা আছে। ডুয়ার্স তরাই এ শুধুমাত্র মাঝেরডাবরি চা বাগান এই মুনলাইট টি উৎপন্ন করে আসছে।”
advertisement
advertisement
কারখানায় এই বিশেষ দিনে তোলা কাঁচা চা পাতা দিয়ে যে চা তৈরি হবে চায়ের বাজারে তার নাম ‘মুনলাইট টি। যা স্বাদে গন্ধে টেক্কা দেবে অন্যান্য সমস্ত চা কে। জোৎস্নার আলোয় তোলা চায়ে এক অদ্ভুত ধরনের অ্যারোমা তৈরি হয় প্রাকৃতিক উপায়েই।
কারখানায় প্রস্তুতির পর ওই অ্যারোমা এক নতুন মাত্রা পায়। তবে সাধারণ যে কোনও চায়ের থেকে মুনলাইটটির দাম অনেকটাই বেশি । পূর্ণ পূর্ণিমার রাতে রূপালী আলো গায়ে মেখে পরম উৎসাহে ওই অভিনব চায়ের উত্তোলনে সামিল হয়েছে ওই চা বাগানের শ্রমিকরা।
advertisement
শুধু মাত্র চাঁদনি আলোর উপর ভরসা না রেখে বাগানটির কয়েকটি নির্দিষ্ট সেকশনে শ্রমিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে জ্বালানো হয়েছিল বিশাল মশাল। শ্রমিকদের দেওয়া হয়েছে বিশেষ টর্চ লাইট। তাতে নিরাপত্তার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতাও অনেকটাই বেড়ে যায়।
অনন‍্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ডুয়ার্সে চাঁদের আলোতে যে কাজ হয়, দেখতে পূর্ণিমার রাতে ভিড় জমান অনেকে
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement