advertisement

Alipurduar News: আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ায় অবসরপ্রাপ্ত বনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

Last Updated:

অবসরপ্রাপ্ত বনকর্মীর রহস্য মৃত্যু। আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া থেকে উদ্ধার হল প্রবীণ অনুপ বোসের ঝুলন্ত দেহ

আলিপুরদুয়ার: প্রাক্তন বনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। রাজাভাতখাওয়া থেকে বছর ৬৪ এর প্রাক্তন বনকর্মী অনুপ বোসের দেহ উদ্ধার হয় সোমবার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি আত্মহত্যা করেছেন না কেউ ওই প্রবীণ ব্যক্তিকে খুন করেছে তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
মৃত বনকর্মী অনুপ বোসের বাড়ি আলিপুরদুয়ারের পশ্চিম জিতপুর এলাকায়। বছর তিনেক আগে তিনি চাকরি থেকে অবসর নেন। সোমবার রাজাভাতখাওয়া রেঞ্জ অফিসের একটি ব্যারাকের কাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, ওই প্রাক্তন বনকর্মীর দেহ প্রথম এলাকার মানুষই দেখে। এরপর তাঁরা ব্যারাকে থাকা বনকর্মীদের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালচিনি থানার পুলিশ। তারা ঝুলন্ত দেহটি উদ্ধার করে কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
advertisement
advertisement
এরপর পুলিশ ওই প্রাক্তন বনকর্মীর দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। এদিকে অনুপ বোস আত্মহত্যা করেছেন নাকি কেউ তাঁকে খুন করেছে বিষয়টি পরিষ্কার নয়। এই নিয়ে প্রশ্ন করলেও পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তারা শুধু জানিয়েছে তদন্ত চলছে।
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ায় অবসরপ্রাপ্ত বনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement