advertisement

Alipurduar News: জল সেচের ব্যবস্থা নেই, সর্ষে চাষ করে বিপাকে কালচিনির কৃষকরা

Last Updated:

জল সেচের ব্যবস্থা না থাকায় সর্ষে চাষ করে মাথায় হাত কালচিনির কৃষকদের। জলের অভাবে জমিতেই শুকিয়ে যাচ্ছে সর্ষে গাছ

+
title=

আলিপুরদুয়ার: সেচ ব্যবস্থা না থাকায় সর্ষে চাষ করে ক্ষতির মুখে পড়লেন কৃষকরা। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের ঘটনা। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে চাষের খরচটাই হয়ত উঠবে না। এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে গরিব কৃষকদের।
সমগ্র কালচিনি ব্লকে কৃষিকাজ হয় না। জায়গাটা একটু অনুর্বর ধরনের। তবু এখানকার লতাবাড়ি ও মেন্দাবাড়ি এলাকায় বেশ কিছুটা চাষাবাস হয়। এই দুই জায়গার মানুষ মূলত কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন। কিন্তু এই এলাকায় এখনও জলসেচের ব‍্যবস্থা গড়ে ওঠেনি। ফলে কৃষকদের বৃষ্টির দিকে তাকিয়ে বসে থাকতে হয়। এদিকে সর্ষে চাষ শীতেই হয়। যদিও সর্ষে চাষ করতে বেশ কিছুটা জলও লাগে। যে দু-চারজন কৃষকের আর্থিক সামর্থ্য আছে তাঁরা নিজের পকেটের টাকা খরচ করে মোটর কিনে চাষের জমিতে জল দিয়েছেন। কিন্তু বাকিরা সেটা করে উঠতে পারেননি। এদিকে এই বছরের শীতে বৃষ্টিও বিশেষ একটা হয়নি। ফলে জলের অভাবে মাঠের সর্ষে মাঠেই নষ্ট হয়ে যেতে বসেছে।
advertisement
advertisement
কালচিনির কৃষকদের অভিযোগ, সেচের অসুবিধার কথা জানিয়ে তাঁরা বারবার কৃষি দফতরকে জানানোর চেষ্টা করেছিলেন। কিন্তু দফতরের আধিকারিকদেরই দেখা পাওয়া যায়নি। কোন‌ও কৃষক দু'বিঘা আবার কেউ ৭ বিঘা জমিতে সর্ষের চাষ করেছেন। এই অবস্থায় তাঁদের আশঙ্কা, হয়ত চাষের খরচটুকুও উঠবে না। লাভ তো দূরের কথা। যদিও কালচিনি পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধক্ষ রোশন ওরাঁও জানান, তাঁরা সেচের ব্যবস্থার বিষয়ে দ্রুত কৃষি দফতরের কর্তাদের সঙ্গে কথা বলবেন। কৃষকদের আগামী দিনে আর জল সেচ ব্যবস্থার অভাবে ভুগতে হবে না বলেও আশ্বস্ত করার চেষ্টা করেন তিনি।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: জল সেচের ব্যবস্থা নেই, সর্ষে চাষ করে বিপাকে কালচিনির কৃষকরা
Next Article
advertisement
Ranveer Singh: "কোনও সুপারস্টার আইনের উপরে নয়", কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তীব্র তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
"কোনও সুপারস্টার আইনের উপরে নয়",কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
  • রণবীর সিং কান্তরা ছবির 'দাইভা' দৃশ্যটি অনুকরণ করেছিলেন।

  • ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

  • কর্ণাটক হাইকোর্ট সুপারস্টারে তীব্র তিরস্কার করেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement