advertisement

Alipurduar News: চা বলয়ের শিশু-কিশোরদের সুরক্ষা নিয়ে কালচিনিতে আলোচনা সভা

Last Updated:

চা বলয়ের শিশুদের বিভিন্ন সুবিধা প্রদানের বিষয়ে এক আলোচনা সভা আয়োজিত হল কালচিনির ভাটপাড়া এলাকায়। চা বলয়ের শিশু, কিশোরদের নিয়ে সবসময় ভাবছেন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে রাজ্য সরকার।

+
title=

#আলিপুরদুয়ার : চা বলয়ের শিশুদের বিভিন্ন সুবিধা প্রদানের বিষয়ে এক আলোচনা সভা আয়োজিত হল কালচিনির ভাটপাড়া এলাকায়। চা বলয়ের শিশু, কিশোরদের নিয়ে সবসময় ভাবছেন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে রাজ্য সরকার। কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগানে বুধবার আলিপুরদুয়ার চাইল্ড লাইনের উদ্যোগে শিশু সুরক্ষা প্রদানের জন্য বিশেষ সচেতনতা শিবির আয়োজিত হল। এদিনের এই শিবিরে এলাকার একাধিক অভিভাবকরা ছাড়াও কালচিনি পুলিশ আধিকারিক, স্থানীয় জন প্রতিনিধি ও আলিপুরদুয়ার চাইল্ড লাইনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই শিবিরে কীভাবে বাল্য বিবাহ, শিশু শ্রম রোধ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। জানানো হয়ছে সকল গ্রাম পঞ্চায়েত স্তরে আগামীতে এরূপ সচেতনতা শিবির চলবে। বাল্য বিবাহ ও শিশুশ্রম চা বলয়ের অন্যতম সমস্যা। অনেক ক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপে তা রোখা গেলেও কিছুক্ষেত্রে তা নজরের বাইরে চলে যায় প্রশাসনের। কারণ কালচিনি ব্লকের প্রত্যন্ত এলাকা রয়েছে প্রচুর। প্রত্যন্ত বনবস্তি, পাহাড়ি এলাকায় যাতায়াত ব্যবস্থার অভাবে মাঝপথে পড়াশুনো ছেড়ে দিতে হয় অনেক কিশোরকে।
advertisement
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতি কাটিয়ে রাভা মহিলাদের নৃত্যানুষ্ঠানের আয়োজন চিলাপাতায়
আবার পরিবার চালানোর তাগিদে পড়াশুনো বন্ধ হয়ে যায় কিশোর, কিশোরীদের। অনেক ক্ষেত্রে দেখা যায় শিশুরা প্রাথমিক স্কুলের মুখ দেখে না। ছোট থেকে কাজ শুরু করে তারা। মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়। এরপর তাদের শরীর,স্বাস্থ্যের বিষয়ে ভাবা হয় না। মানসিক বিকাশের সময় অন্তরায় হয়ে দাঁড়ায় সংসারের বোঝা। এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে চাইল্ড লাইন। কালচিনির প্রতিটি গ্রাম পঞ্চায়েতে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলা হবে। কাউন্সিলিং করা হবে প্রয়োজনে।
advertisement
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চা বলয়ের শিশু-কিশোরদের সুরক্ষা নিয়ে কালচিনিতে আলোচনা সভা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement