advertisement

Alipurduar News: শৌচাগার নেই, মাথায় কোনও শেডও নেই! কোথায় এমন ভয়ঙ্কর পরিস্থিতি? জেনে নিন

Last Updated:

হাসিমারা এলাকার বাজার,রাস্তাঘাটের পরিস্থিতি বেহাল।পঞ্চায়েত নির্বাচনের আগেও এই পরিস্থিতি কি একই থাকবে? প্রশ্ন তুলছে এলাকাবাসী থেকে শুরু করে ব‍্যবসায়ীরা।

+
শৌচাগার

শৌচাগার নেই, মাথায় কোনও শেডও নেই! কোথায় এমন ভয়ঙ্কর পরিস্থিতি? জেনে নিন

আলিপুরদুয়ার: হাসিমারা এলাকার বাজার,রাস্তাঘাটের পরিস্থিতি বেহাল।পঞ্চায়েত নির্বাচনের আগে এই পরিস্থিতি কি একই থাকবে? প্রশ্ন তুলছে এলাকাবাসী থেকে শুরু করে ব‍্যবসায়ীরা।
ডুয়ার্সের মধ‍্যে অন‍্যতম বড় বাজার কালচিনি ব্লকের নতুন হাসিমারা সাপ্তাহিক হাটের বেহাল দশা। এলাকার রাস্তাঘাটের পরিস্থিতি দেখলে ভয় পেতে হয়।যখন তখন যানযট লেগেই থাকে এলাকায়।নতুন হাসিমারা বাজারে প্রতি রবিবার হাসিমারা ও তার আশেপাশে থেকে কয়েক হাজার মানুষের সমাগম হয় । ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে প্রায় এক হাজার বিক্রেতা আসেন বিভিন্ন জিনিসের পসরা নিয়ে।
advertisement
এছাড়া প্রতি রবিবার হাটে প্রায় চার হাজার ক্রেতারা আসেন। কিন্তু এই নতুন হাসিমারা হাটে নেই কোনও শৌচাগারের ব‍্যবস্থা। তাছাড়া হাটের নিকাশি ব‍্যবস্থাও বেহাল। এমনকি হাটে প্রচুর ব‍্যবসায়ীর শেড নেই । ব‍্যবসায়ীরা প্লাস্টিক টাঙিয়ে জিনিস পত্র বিক্রি করেন ।কালচিনি পঞ্চায়েত সমিতির অন্তর্গত নতুন হাসিমারা হাটে কয়েকমাস পূর্বে শৌচালয় নির্মাণের কাজ শুরু হয়েছিল কিন্তু বরাদপ্রাপ্ত ঠিকাদার অর্ধেক কাজ করে কাজ বন্ধ রেখেছে অজ্ঞাত কোনও কারণে।
advertisement
advertisement
হাট ব‍্যবসায়ীরা জানান, শৌচালয় না থাকায় খুবই সমস‍্যায় পড়তে হচ্ছে৷  বিশেষ করে মহিলাদের সমস্যার অন্ত নেই ।নতুন হাসিমারা হাটের ব‍্যবসায়ীরা জানান,হাটে শৌচালয় নির্মাণের জন‍্য বহুবার আবেদন করা হয়েছে। কিন্তু কাজ থমকে আছে কী কারণে তা জানা নেই।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: শৌচাগার নেই, মাথায় কোনও শেডও নেই! কোথায় এমন ভয়ঙ্কর পরিস্থিতি? জেনে নিন
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement