advertisement

সন্ত্রাসের নয়া নাম আল বদর, হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে ছড়িয়ে দেওয়া হচ্ছে বার্তা

Last Updated:

সাবধান ! ভারতের বড়সড় হামলার প্ল্যানিংয়ে ব্যস্ত সন্ত্রাসবাদীরা ৷

#নয়াদিল্লি : সাবধান ! ভারতের বড়সড় হামলার প্ল্যানিংয়ে ব্যস্ত সন্ত্রাসবাদীরা ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন ৷ তবে এবারের সন্ত্রাসের ছক কষেছে তুলনায় নতুন ভাবে আত্মপ্রকাশ করা সন্ত্রাসবাদী গ্রুপ আল বদর ৷
যেখানে ভারতীয় ইন্টলিজেন্স লস্কর ই তৈবা, ও জইশ -এ - মহম্মদের ওপর কড়া নজর রেখেছে সেখানে ভারতকে কাঁপিয়ে দিতে তৈরি হচ্ছে আল বদর ৷
সূত্রের খবর অনুযায়ি কাশ্মীর থেকে ১৫ জন জঙ্গি যার মধ্যে তিনজন পুলওয়ামা ও সোপিয়ানের বাসিন্দা আল বদরে যোগ দিয়েছেন ৷ গত মাসে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একটি র‍্যালি আয়োজন করেছিল আল বদর ৷ সেখানেই আল বদর প্রধান বখত জামিন জানিয়েছেন এই সন্ত্রাসবাদী সংগঠনই কাশ্মীরের কন্ঠ হয়ে উঠবে ৷ এদিকে লস্কর ই তৈবা, ও জইশ -এ - মহম্মদ আর্থিক ভাবে সাহায্য করছে আল বদরকে ৷ এই ফান্ড তারা যোগা়য করছে যাতে বড়সড় আঘাত হানতে পারা যায় ৷
advertisement
advertisement
বিভিন্ন সন্ত্রাসবাদী ট্রেনিং ক্যাম্পে দিল্লিতে আঘাত হানার জন্য প্রস্তুতি সারছে ৷ এছাড়াও তালিকায় রয়েছে মুম্বই , লখনউও ৷ টেলিগ্রাম  ও হোয়াটস অ্যাপ ব্যবহার করে ৫০০ -র বেশি অডিও এবং ভিডিও ক্লিপ পাঠানো হয়েছে জম্মু ও কাশ্মীরের তরুণদের উত্তেজিত করার জন্য ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সন্ত্রাসের নয়া নাম আল বদর, হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে ছড়িয়ে দেওয়া হচ্ছে বার্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement