advertisement

রাজ কাপুরের স্ত্রীর শেষকৃত্যে হাসি-ঠাট্টায় মাতলেন আমির, রানি, করণ !

Last Updated:
#মুম্বই: রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরে শেষকৃত্যে হাজির ছিল তামাম বলিউড। অমিতাভ বচ্চন থেকে শুরু করে আমির খান, রানি মুখোপাধ্যায়, আলিয়া ভাট... শেষ শ্রদ্ধা জানাতে সবাই উপস্থিত ছিলেন কাপুর ম্যানসনে। আর সেখানেই নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়েন রানি মুখোপাধ্যায়, আমির খান, করণ জহর-রা।
কিন্তু কেন ? জানা গেল, কৃষ্ণা রাজ কাপুরের শেষকৃত্যে হাজির হয়ে দিব্য একসঙ্গে হাসাহাসি করছিলেন রানি মুখোপাধ্যায়, আমির খান এবং করণ জহর। তাঁদের সঙ্গে ছিলেন আয়ান মুখোপাধ্যায়, আলিয়া ভাটও। যদিও রানি মুখোপাধ্যায়ের ভাই আয়ানের মুখ ছিল হাসিতে ভরা, কিন্তু থমথমে মুখে দাঁড়িয়ে ছিলেন আলিয়া। রানি, আমিরদের ওই ছবি দেখেই চটে যায় নেটিজেনদের একাংশ।
advertisement
আমির খান, রানি মুখোপাধ্যায় এবং করণ জহররা কি কোনও পার্টিতে এসেছেন যে এইভাবে হাসতে শুরু করেছেন? ‘মিস্টার পারফেকশনিস্ট' আমির খান-এর থেকেও এই ব্যবহার আশা করা যায় না! সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বলিউড সেলেবদের ‘নির্লজ্জ’ বলেও কটাক্ষ করেন। প্রশ্ন উঠতে থাকে-- আদিত্য চোপড়াকে বিয়ে করে রানি মুখোপাধ্যায় কি কোনও ‘মহান’ কাজ করে ফেলেছেন ?
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাজ কাপুরের স্ত্রীর শেষকৃত্যে হাসি-ঠাট্টায় মাতলেন আমির, রানি, করণ !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement