advertisement

১০০ কোটি ভারতীয়র আধার তথ্য ফাঁস ! প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:
#নয়াদিল্লি: আধার কার্ডের নিরাপত্তা নিয়ে বিতর্ক অব্যাহত ৷ তারমধ্যেই হাফপোস্টের একটি রিপোর্টে ফের কপালে ভাঁজ ১০০ কোটি ভারতীয়র ৷ রিপোর্টে বলা হচ্ছে, আধার সফটওয়্যার হ্যাক হয়ে গিয়েছে ৷ যার জেরে প্রায় কয়েক কোটি মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে ৷
তিনমাস ধরে গোপনে আধারের নিরাপত্তা নিয়ে তদন্ত করে হাফপোস্ট ৷ সেই তদন্তের পরই উঠে এসেছে ভয়াবহ তথ্য ৷ হাফপোস্টের রিপোর্টে বলা হয়েছে, আধারের সফটওয়্যার হ্যাক হয়ে গিয়েছে ৷ যার জেরে প্রায় সমস্ত ভারতীয়র ব্যক্তিগত তথ্যই ফাঁস হয়ে গিয়েছে ৷ ফলে বিশ্বের যেকোনও প্রান্তে যেকোনও ব্যক্তির আধারের ১২ ডিজিটের নম্বর থেকে আধার কার্ড তৈরি করতে পারেন ৷
advertisement
রিপোর্টে বলা হয়েছে, আধারকার্ডের যে সফটওয়্যারটি হ্যাক হয়েছে সেটির দাম মাত্র ২,৫০০ টাকা ৷ হোয়াটসঅ্যাপ গ্রুপেই ঘোরাফেরা করছে সেই সফটওয়্যার ৷ বলা হচ্ছে, সেই সফটওয়্যারের কোডে সামান্য অদল-বদল করলেই যেকোনও ব্যক্তির আধার কার্ডের নম্বর নিয়ে নতুন আধার কার্ড তৈরি করা সম্ভব ৷
advertisement
এই প্রসঙ্গে বেঙ্গালুরুর আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিসটেন্স প্রফেসর রাজেন্দ্র নারায়ন বলেন, যদি কেউ আধার সফটওয়্যার হ্যাক করে একবার আধার ডেটাবেসে ঢুকতে পারেন ৷ তাহলে একাধিক ব্যক্তির আধার নম্বর নিয়ে একাধিক আধার কার্ড তৈরি করতে পারবে সে ৷
advertisement
কেন্দ্রের নির্দেশে নাগরিকদের জীবনে আধার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য হয়ে উঠেছে ৷ রান্নার গ্যাস, এলপিজি-র পর একের পর এক সরকারি ক্ষেত্রে বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে আধার কার্ডকে ৷ প্যান কার্ড, আয়কর দাখিল, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল পরিষেবা, কেরোসিন ভতুর্কি থেকে পেনশন প্রতি ক্ষেত্রেই বাধ্যতামূলক আধার কার্ড ৷ ১২টি অনন্য নম্বরই হতে চলেছে আপনার একমাত্র পরিচয়পত্র ৷ সেই ১২ নম্বরের ডিজিটই ফাঁস হয়ে যাচ্ছে বলে দাবি করল হাফপোস্ট ৷
advertisement
সম্প্রতি UIDAI আধার কার্ডের নিরাপত্তার উপরে কাজ করছে ৷ ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও ফেস রিগকনিশনের উপরেও কাজ শুরু হয়েছিল ৷ তার মাঝেই ফের আধার তথ্য ফাঁসের ঘটনা প্রকাশ্যে এল ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
১০০ কোটি ভারতীয়র আধার তথ্য ফাঁস ! প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement