advertisement

অপারেশন থিয়েটারে নার্সের মৃতদেহ, চাঞ্চল্য হাসপাতাল চত্বরে

Last Updated:

অপারেশন থিয়েটারেই মিলল নার্সের দেহ। শনিবার সন্ধের ঘটনায় চাঞ্চল্য চন্দননগর মহকুমা হাসপাতালে। মৃতার নাম পুতুল পাল। হাসপাতালের সিস্টার ইনচার্জ ছিলেন তিনি।

#চন্দননগর: অপারেশন থিয়েটারেই মিলল নার্সের দেহ। শনিবার সন্ধের ঘটনায় চাঞ্চল্য চন্দননগর মহকুমা হাসপাতালে। মৃতার নাম পুতুল পাল। হাসপাতালের সিস্টার ইনচার্জ ছিলেন তিনি।
পরিবারের দাবি, এদিন সন্ধেয় অপারেশন থিয়েটারে একাই ছিলেন পুতুল। পুতুলের মেয়ে তনয়াকে হাসপাতাল থেকে ফোন করে জানানো হয়, তাঁর মা অসুস্থ। যিনি ফোন করেছিলেন, তিনি নিজেকে হাসপাতালের চিকিৎসক বলে পরিচয় দেন। হাসপাতালে পৌঁছে অপারেশন থিয়েটারের ভিতরেই একটি ট্রলির উপর পুতুলের দেহ পড়ে থাকতে দেখেন আত্মীয়রা।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দননগর থানার পুলিশ। পৌঁছন শহরের মেয়রও। গোটা ঘটনায় মুখে কুলুপ হাসপাতাল কর্তৃপক্ষের। যদিও এই ঘটনার জন্য তাদেরই দায়ী করেছেন তনয়া। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে ৷
advertisement
তাঁর দাবি, গত শুক্রবার দুপুরে হাসপাতাল সুপারের সঙ্গে ফোনে কথা কাটাকাটি হয় পুতুলের। তখন বাড়িতেই ছিলেন তিনি। এদিন পুতুলের দেহ উদ্ধারের পর তনয়া তাঁর মোবাইল ঘেঁটে দেখেন, শুক্রবারের কললিস্ট ডিলিট করে দেওয়া হয়েছে। হাসপাতালেরই কেউ এই কাজ করেছে বলে অনুমান মৃতার মেয়ের।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
অপারেশন থিয়েটারে নার্সের মৃতদেহ, চাঞ্চল্য হাসপাতাল চত্বরে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement