advertisement

সই জাল করে ১ লক্ষ ১৮ হাজার টাকা কেটেছে ঋণ প্রদানকারী সংস্থা, অভিযোগ শ্রীলেখা মিত্রের

Last Updated:

প্রতারণার ফাঁদে টলিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ এক নামী নন-ব্যাঙ্কিং সংস্থার বিরুদ্ধে অভিযোগ ৷ অভিযোগ উঠেছে অভিনেত্রীর সই জাল করে ১ লক্ষ ১৮ হাজার টাকার পরিষেবা বাবদ নেওয়া হয়েছে ৷ ঘটনা প্রকাশ্যে আসতে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন শ্রীলেখা ৷ তিনি কসবা থানায় অভিযোগ করেছেন ৷

#কলকাতা: প্রতারণার ফাঁদে টলিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ এক নামী নন-ব্যাঙ্কিং সংস্থার বিরুদ্ধে অভিযোগ ৷ অভিযোগ উঠেছে অভিনেত্রীর সই জাল করে ১ লক্ষ ১৮ হাজার টাকার পরিষেবা বাবদ নেওয়া হয়েছে ৷ ঘটনা প্রকাশ্যে আসতে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন শ্রীলেখা ৷ তিনি কসবা থানায় অভিযোগও করেছেন ৷
পুলিশ সূত্রে খবর বেশ কয়েক বছর আগে ওই এনবিএফসি সংস্থা থেকে শ্রীলেখা ঋণ পরিষেবা নিয়েছিলেন ৷ তাঁর নামে একটি ইএমআই কার্ড ও ইস্যু করেছিল ওই সংস্থা ৷ তিনি সময় মত ঋণও পরিশোধ করেছিলেন ৷ তারপর ২০১৭ সালের মাঝামাঝি সময় থেকে থেকে প্রতি মাসে ৬,০০০ টাকা করে কেটেছিল ওই ঋণ প্রদানকারী সংস্থাটি ৷
advertisement
advertisement
কিছুদিন আগে টের পেয়েছেন শ্রীলেখা ৷ ঋণ পরিষেবা নেওয়ার সময়ে যে নথি জমা দিয়েছিলেন সেই নথি থেকেই সই জাল করেই সংস্থার কোনও কর্মী ১ লক্ষ ১৮ হাজার টাকার জালিয়াতি করেছেন ৷ ঘটনার তদন্তে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সই জাল করে ১ লক্ষ ১৮ হাজার টাকা কেটেছে ঋণ প্রদানকারী সংস্থা, অভিযোগ শ্রীলেখা মিত্রের
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement