advertisement

শ্রাবণ মাসে মহাদেবের জটায় ফণা তুলছে স্বয়ং নাগরাজ, চাক্ষুস করতে উপচে পড়ল ভিড়

Last Updated:

এই মাসেই মহাদেবের মাথায় জল ঢালতে কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে বাঁখে জল নিয়ে বিভিন্ন তীর্থস্থানে ভিড় জমান মানুষ ৷

#হায়দরাবাদ: শ্রাবণ মাস ৷ স্বয়ং মহাদেবের মাস মনে করা হয় বছরের এই চতুর্থ মাসটিকে ৷ সারা বছর ধরেই শিবের আরাধনা করেন ভক্তরা ৷ তবু শ্রাবণ মাস যেন শিবের উপাসকদের কাছে একটু বিশেষ ৷ এই মাসেই মহাদেবের মাথায় জল ঢালতে কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে বাঁখে জল নিয়ে বিভিন্ন তীর্থস্থানে ভিড় জমান মানুষ ৷ আর সেই শ্রাবণ মাসেই মহাদেবের মাথায় স্বয়ং নাগরাজ ৷
সেই ঘটনা প্রতক্ষ করতেই শয়ে শয়ে ভিড় জমালেন সাধারণ মানুষ ৷ গতকাল ঘটনাটি তেলেঙ্গনার করিমনগর এলাকার ৷ এখানেই বিশাল উঁচু একটি শিবের মূর্তি রয়েছে ৷ হঠাৎ দেখা যায়, সেই মূর্তির জটায় পেঁচিয়ে রয়েছে একটি কেউটে ৷ ফণা তুলছে মাথার পাশ থেকে ৷ বিকেল পাঁচটা নাগাদ বিষয়টি নজরে আসে স্থানীয়দের ৷ সঙ্গে সঙ্গে ভিড় জমে যায় এলাকায় ৷ অনেকেই সেলফি তুলতে শুরু করেন ৷ পরে অবশ্য খবর দেওয়া হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে ৷ তারা এসে পরে উদ্ধার করে সাপটিকে ৷
advertisement
advertisement
দেখুন সেই ভিডিও--
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শ্রাবণ মাসে মহাদেবের জটায় ফণা তুলছে স্বয়ং নাগরাজ, চাক্ষুস করতে উপচে পড়ল ভিড়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement