advertisement

লিখতে লিখতেই জানা যাবে শব্দ সংখ্যা, অভিনব কলম আবিষ্কার ৯ বছরের কাশ্মীরি বালকের

Last Updated:

বয়স মাত্র ৯ ৷ কিন্তু এরই মধ্যে নতুন কলমের আবিষ্কারক ৷ যে কলমে, লিখলেই জানা যাবে শব্দ সংখ্যা !

#শ্রীনগর: বয়স মাত্র ৯ ৷ কিন্তু এরই মধ্যে নতুন কলমের আবিষ্কারক ৷ যে কলমে, লিখলেই জানা যাবে শব্দ সংখ্যা ! হ্যাঁ, এরকমই এক অভিনব কলম আবিষ্কার করল জম্মু-কাশ্মীরের ৯ বছর ছেলে মুজফ্ফর আহমদ ৷
হঠাৎ এরকম একটি কলম আবিষ্কার কেন? উত্তরে সংবাদ সংস্থা এএনআইকে মুজফ্ফর জানাল, ‘আসলে সম্প্রতি এক পরীক্ষায় আমি কম নম্বর পাই, অল্প লিখে আসার জন্য ৷ পরীক্ষায় লেখার সময় বুঝতেই পারেনি যে কম লিখে ফেলেছি ৷ তারপর থেকেই মাথায় ঘুরছিল, কী করে এই সমস্যার সমাধান করা যায় ৷ এই কারণেই কাউন্টিং কলম তৈরি করার ভাবনা মাথায় আসে ৷ ’
advertisement
advertisement
মুজফ্ফরের আবিষ্কার করা এই কলমের মাথায় লাগানো রয়েছে একটি ছোট্ট স্ক্রিন ৷ সেই স্ক্রিনেই ফুটে উঠবে শব্দের সংখ্যা !
মুজফ্ফর জানালেন, ‘ন্যাশনাল ইনোভেশন এক্সিভিশনে’ প্রদর্শিত হবে ৷ তবে মে মাসেই বাজারে পাওয়া যেতে পারে এই কাউন্টিং কলম !
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লিখতে লিখতেই জানা যাবে শব্দ সংখ্যা, অভিনব কলম আবিষ্কার ৯ বছরের কাশ্মীরি বালকের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement