advertisement

কোচবিহারে নয়ানজুলিতে উল্টে গেল গাড়ি, মৃত শিশু-সহ ৭

Last Updated:

বিয়েবাড়ির আনন্দ শেষ হল ভয়ঙ্কর মৃত্যুর বিভীষিকায় ৷ বিয়ে বাড়ি থেকে ফেরার পথে রাস্তার পাশে নয়ানজুলিতে গাড়ি উল্টে মৃত্যু হল এক শিশু-সহ সাত জনের ৷

#কোচবিহার: বিয়েবাড়ির আনন্দ শেষ হল ভয়ঙ্কর মৃত্যুর বিভীষিকায় ৷ বিয়েবাড়ি থেকে ফেরার পথে রাস্তার পাশে নয়ানজুলিতে গাড়ি উল্টে মৃত্যু হল এক শিশু-সহ সাত জনের ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের জিরানপুর এলাকায় ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, গভীর রাতের আবছা আলোতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালি পড়ে যায় গাড়িটি ৷
পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ দিনহাটার ভ্যাটাগুড়ি থেকে গাড়িতে করে তুফানগঞ্জের বক্সীর হাটে বিয়েবাড়িতে গিয়েছিলেন ৭ জনের দলটি। ঘটনাস্থলেই মারা যান সাতজন যাত্রী ৷ এঁদের মধ্যে একজন শিশুও রয়েছে ৷
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ির স্টিয়ারিং লক হয়ে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে ৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কোচবিহারে নয়ানজুলিতে উল্টে গেল গাড়ি, মৃত শিশু-সহ ৭
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement