advertisement

সিভিল সার্ভিসে পাস না করেও আড়াই বছর ধরে আমলাদের চাকরি, বিজেপি সাংসদের মেয়ে-সহ গ্রেফতার ১৯

Last Updated:

অসম সিভিল সার্ভিসে ‘মুন্নাভাই’! পাস না করেও আমলার চাকরি করছেন অনেকেই ৷ প্রায় আড়াই বছর ধরে চাকরি করছেন তারা ৷ অন্যকে দিয়ে সিভিল সার্ভস পরীক্ষা দিয়ে আমলার চাকরি করছেন তারা ৷

#ডিব্রুগড়: অসম সিভিল সার্ভিসে ‘মুন্নাভাই’! পাস না করেও আমলার চাকরি করছেন অনেকেই ৷ প্রায় আড়াই বছর ধরে চাকরি করছেন তারা ৷ অন্যকে দিয়ে সিভিল সার্ভস পরীক্ষা দিয়ে আমলার চাকরি করছেন তারা ৷ হাতের লেখার ফরেনসিক তদন্তে প্রমাণ হয়েছে যে অন্যদের দিয়ে পরীক্ষা দেওয়া হয়েছিল ৷ ১৯জন নকল সিভিল সার্ভিস কর্মী গ্রেফতার করল অসমের ডিব্রুগড় পুলিশ ৷ ধৃতদের মধ্যে রয়েছে তেজপুরের বিজেপি সাংসদ আর পি শর্মার মেয়ে পল্লবী ৷ রয়েছে বিজেপি নেতা জয়রাম ইংলেঙের ভাইঝি মণিকা ৷ ঘটনায় এখনও পর্যন্ত মোট ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে ৷
২০১৬ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় এদের নিয়োগ করা হয়েছিল ৷ সম্প্রতি ডিব্রুগড় পুলিশ Assam Civil Service (ACS), Assam Police Service (APS) আধিকারিকদের হাতের লেখার পরীক্ষার জন্য ডাকা হয়েছে ৷ তাতেই দেখা যায় পরীক্ষার পেপারের হাতের লেখার সঙ্গে অনেক আধিকারিকের হাতের মিল মেলেনি ৷
advertisement
advertisement
রাকেশ পল যেখন APSC এর চেয়ারম্যান ছিলেন তখন এই নিয়োগ করা হয় ৷ বুধবার ১৩জন ACS আধিকারিক, ৩ জন APS আধিকারিকও ৩ জন আধিকারিককে গ্রেফতার করা হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সিভিল সার্ভিসে পাস না করেও আড়াই বছর ধরে আমলাদের চাকরি, বিজেপি সাংসদের মেয়ে-সহ গ্রেফতার ১৯
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement