
মেদিনীপুর মানেই বিপ্লবের মাটি, মেদিনীপুর মানেই ইতিহাসের এক অবিরাম ধারা। ব্রিটিশ শাসনামলের অনেক আগে থেকেই এই জনপদ তার নিজস্ব ঐতিহ্যে ভাস্বর। ইংরেজরা প্রশাসনিক প্রয়োজনে মেদিনীপুর শহরকে তাদের অন্যতম কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিল এবং গড়ে তুলেছিল বহু স্থাপত্য। তারই অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল মেদিনীপুরের বিখ্যাত ‘লাল বাড়ি’, যা বর্তমানে জেলা পরিষদ ভবন হিসেবে পরিচিত।এই ভবনের ইতিহাস অত্যন্ত প্রাচীন। ব্রিটিশ শাসনের আগে এটি মূলত ছিল একটি ‘কাছারি বাড়ি’। পরবর্তীতে ইংরেজরা একে জেলা কালেক্টরের অফিস এবং ম্যাজিস্ট্রেট ভবন হিসেবে ব্যবহার শুরু করে। আশ্চর্যের বিষয় হল, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক প্রশাসনিক ভবনের ভোলবদল হলেও, এই ভবনটি আজও তার আদি লাল রং এবং স্থাপত্যরীতি বজায় রেখেছে। আজও এটি জেলা সদরের প্রধান প্রশাসনিক কেন্দ্র হিসেবে সগৌরবে দাঁড়িয়ে আছে।
'আলুচাষিরা অনেকেই প্রবেলেমে আছেন। মনে রাখবেন, আপনাদের চিন্তা করার কোনও কারণ নেই। কৃষকদের যেমন শস্যবিমা আছে, তেমন আলুচাষিদের জন্যও আমরা শস্যবিমা করেছি। কারও একটি আলুও নষ্ট হলে, তিনি ক্ষতিপূরণ পাবেন। মনে রাখবেন, কেউ চাষির পেটের ভাত মারবেন না। তা হলে কিন্তু আমি ভয়ানক হয়ে যাই'
টিকিট না পেলেই দলের বিরোধিতা করা ঠিক নয়৷ সোমবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের সভা থেকে দলের নেতা কর্মীদের এমনই বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নারায়ণগড়ে এবার নতুন প্রার্থী দিয়েছে তৃণমূল৷ দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, টিকিট না পাওয়া মানেই দলের বিরোধিতায় নেমে পড়া ঠিক নয়৷ নতুন মুখদের সুযোগ দিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ যাঁরা টিকিট পেলেন না, তাঁদের দল অন্যভাবে কাজে লাগাবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
রবিবার দুপুরে কী ঘটেছিল তালসারির সমুদ্র সৈকতে? জল থেকে উদ্ধারের পরেও কি বেঁচেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়? এবার মুখ খুললেন প্রয়াত অভিনেতার গাড়ির চালক বাবলু দাস৷ তিনি বলেন, 'দাদাকে জল থেকে তোলার পর সমুদ্রে পাড়ে নিয়ে এসে শরীরে ঢুকে যাওয়া জল বের করার চেষ্টাও হয়েছিল৷ কিছুটা জলও বেরোয়৷ তখনও নিঃশ্বাস চলছিল৷ কিন্তু হাসপাতালে যখন নিয়ে আসা হল, তখন সব শেষ৷'
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে এক ব্যতিক্রমী ছবি সামনে এল। প্রচারের চিরাচরিত ধারা ভেঙে সাইকেলেই গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ সারছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিভা মাইতি। বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই হলেও, তাতে বিন্দুমাত্র ভাটা পড়েনি তাঁর উদ্যমে। বরং সাধারণ মানুষের কাছে পৌঁছতে তিনি বেছে নিয়েছেন একেবারে সহজ ও পরিচিত মাধ্যম—সাইকেল। প্রতিভা মাইতি শুধু একজন প্রার্থীই নন, তিনি বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি। সেই হিসেবে তাঁর জন্য গাড়ি ও অন্যান্য সুবিধার ব্যবস্থা থাকলেও, তিনি সেগুলি ব্যবহার না করে সাইকেলকেই সঙ্গী করেছেন। তাঁর কথায়, “আমি গ্রামেরই মেয়ে। ছোটবেলা থেকেই সাইকেলে চড়ে চলাফেরা করেছি। আজও সেই অভ্যাসই আমাকে মানুষের আরও কাছে পৌঁছে দিচ্ছে।”
খড়্গপুরে ফিরেই চেনা মেজাজে দিলীপ ঘোষ৷ এবার ফের দিলীপ ঘোষকে তাঁর পুরনো কেন্দ্র খড়্গপুর সদর কেন্দ্র থেকে প্রার্থী করেছে দল৷ তার পর এ দিন খড়্গপুর সদরে প্রচারে বেরিয়ে স্বমহিমায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ৷ খড়্গপুর সদরে এ দিন প্রচারে বেরিয়ে লাঠি হাতে এ দিন কেরামতি দেখালেন দিলীপ৷ দিলীপের লাঠি খেলা দেখতে রীতিমতো ভিড় জমে যায়৷ হিরণের বদলে এবার খড়্গপুর সদর কেন্দ্র থেকে দিলীপকে প্রার্থী করেছে বিজেপি৷ হিরণকে প্রার্থী করা হয়েছে হাওড়ার শ্যামপুরে৷
West Medinipur News: মাছ শুধু খাওয়ার জন্য নয়, এবার মাছের ফেলে দেওয়া আঁশকেও সুনিপুণভাবে ব্যবহার করে তৈরি করা হচ্ছে নানা জিনিস। ফেলে দেওয়া আঁশ দিয়ে তৈরি নানা জিনিস বাজারে বিকোচ্ছে ভাল দামে। আর তার থেকেই বেশ মুনাফা পাচ্ছেন অনেকে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে স্বনির্ভর দলের মহিলারা তৈরি করছেন মাছের আঁশ দিয়ে নানান ধরনের ঘর সাজানোর জিনিস। বড় বড় মাছের আঁশ সংগ্রহ করে তাকে বিভিন্ন পদ্ধতিতে তৈরি করছেন এই শোপিসগুলো।
Ghatal News: রেল মানচিত্রে জুড়ুক বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রাম। ভোটের আগে এ নিয়েই হাওয়া গরম।
West Medinipur News: প্রতিদিন নির্দিষ্ট সময়ে ট্রেন এসে দাঁড়ায়। কয়েকজন যাত্রী ওঠানামা করেন। তেমন ভিড় চোখে পড়ে না। রাত নামলেই চারপাশ ঢেকে যায় অন্ধকারে। দিনে হাতেগোনা কয়েকটি ট্রেন থামে এই ছোট্ট স্টেশনে। স্টেশন বলা হলেও রেলের নথিতে এটি একটি ‘হল্ট স্টেশন’। অথচ এই সামান্য স্টেশনটির উপর নির্ভর করেই দূর দূরান্তে যাতায়াত করেন বাংলা-ওড়িশা সীমান্ত এলাকার হাজার হাজার মানুষ।
প্রত্যন্ত গ্রাম, সীমিত আয় আর অনটন—এই বাস্তবতার মধ্যেই কেটেছে শৈশব। আর্থিক অসচ্ছলতার কারণে বেশিদূর পড়াশোনা করা সম্ভব হয়নি তাঁর। কিন্তু চোখের সামনে প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া পড়ুয়াদের দেখেই মনে জন্মেছিল এক দৃঢ় সংকল্প—অর্থ যেন আর কোনও শিশুর শিক্ষার পথে বাধা না হয়ে দাঁড়ায়। সেই সংকল্পকেই জীবনের ব্রত করে প্রায় দুই দশক ধরে শিক্ষার আলো ছড়িয়ে চলেছেন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের তেঁতুলিয়া এলাকার বাসিন্দা সুজিত চক্রবর্তী।
মেদিনীপুরে সভা করতে গিয়ে একযোগে বিজেপি এবং সিপিএম-কে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অভিষেক দাবি করেন, বিজেপি-কে ভোট দেওয়া মানে সিপিএম-কেই দেওয়া৷ অভিষেক বলেন, 'এই মেদিনীপুর বীরেদের মাটি। ২০২০ সালে একজন গদ্দার সিবিআই-এর জেলযাত্রা আটকাতে অমিত শাহের পায়ে হাত দিয়ে বিজেপি যোগ দিয়েছিল। মেদিনীপুরে বিজেপি-র মডেল কী, নীচে সিপিএমের হার্মাদ, উপরে বিজেপি-র গদ্দার৷ এই মেদিনীপুরে গত ২৫-৩০ বছরে প্রথমে কংগ্রেস এবং পরে তৃণমূল তৈরি হওয়ার পর হাজার হাজার কর্মীদের কীভাবে সিপিএম অত্যাচার করেছে৷ আজকে বিজেপি-র নেতৃত্বে কারা রয়েছে?'
ইতিহাসের গন্ধ লেগে রয়েছে বাংলার মাটির আনাচে-কানাচে। এই ভূখণ্ডের প্রতিটি স্তরে লুকিয়ে আছে নানা সময়ের সভ্যতার চিহ্ন। মাটি উৎখননের মাধ্যমে একের পর এক উঠে এসেছে অতীতের সম্ভ্রান্ত কাহিনি। বাংলার সীমানা ছাড়িয়ে যেসব প্রত্নক্ষেত্র আজ আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছে, তাদের মধ্যে অন্যতম মোগলমারি বৌদ্ধবিহার।
West Medinipur News: সামান্য বয়স, এই বয়সে মুড়ে ফেলতে পারে তার শরীর। যেকোনও দিকে বাঁকিয়ে ফেলতে পারে নিজেকে। আধ্যাত্মিক কোনও শক্তি নয়, বরং প্রতিদিন বহু পরিশ্রমের ফল।
West Medinipur News: ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ এখন কার্যত যুদ্ধকালীন তৎপরতায় এগিয়ে চলেছে। শিলাবতী নদীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যে বন্যা ও জলযন্ত্রণা ঘাটাল, দাসপুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষের নিত্যসঙ্গী হয়ে উঠেছিল, সেই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই এই মাস্টারপ্ল্যান।
ভেঙ্গে ভেঙ্গে পড়ছে দেওয়াল, দেওয়ালে কান পাতলেই শোনা যায় এককালের অত্যাচারের কাহিনী। বিনা প্ররোচনায় মামলা, বিচারের গল্প। তবে কালের নিয়মে ক্রমশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এককালে ইমারত। ক্রমশই এক এক করে অতলে হারিয়ে যেতে চলেছে ঐতিহ্য।এককালের ইতিহাস আজ বিলীন হওয়ার পথে। যেখানে একসময় পক্ষে বিপক্ষে সওয়াল হত। যে ভবনে বসতেন বিচারক, সেই ভবন আজ ভগ্নপ্রায়। বিচার করবার জন্য জেলা সদর শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে আদালত স্থাপন করেছিলেন ব্রিটিশরা। মামলা মোকদ্দমায় যেখানে ভরে থাকত আদালত চত্বর, ব্রিটিশ শাসনকাল এবং স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।