
বাগদা বিধানসভায় এবার বড় চমক, মুখোমুখি ঠাকুর বাড়ির দুই সদস্য, হবে ননদ -বৌদির জোড় লড়াই! বিধানসভা নির্বাচনের বাগদা কেন্দ্রে প্রার্থী নিয়ে অবশেষে হল জল্পনার অবসান। ভারতীয় জনতা পার্টি এই কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করলেন ঠাকুরবাড়ির ছোট বৌমা তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের নাম। বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বাগদা বিধানসভার বিজেপি প্রার্থী হিসেবে গত কয়েকদিন ধরেই সম্ভাব্য প্রার্থীদের একাধিক নাম ঘোরাফেরা করছিল। তবে শেষ পর্যন্ত সোমা ঠাকুরের নাম ঘোষণায় স্পষ্ট হয়েছে বিজেপির কৌশল। মতুয়া অধ্যুষিত এই কেন্দ্রে ঠাকুর পরিবারের প্রভাবকে কাজে লাগাতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি ৬ নম্বর ফর্ম নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সিইও বলেন, “আমাদের অফিসে একগাদা ফর্ম ৬ অভিযোগ জমা পড়েছে বলে বলা হচ্ছে। আমাদের এটা সরকারি অফিস, আমাদের এখানে যে কেউ ডকুমেন্ট জমা দিতে পারে। এখানে কোনো নিষেধ নেই। আমার কাছে কোনো খবর থাকে না কী জমা পড়েছে। এখানে সিস্টেম বউন্ড ডাউন আছে। আমার জানা ছিল না কত ফর্ম ৬ জমা পড়েছে। ফর্ম ৬ এর নিয়ম কী বলে দিচ্ছি। ফর্ম ৬ ERO-এর যে কোনও অফিসে জমা পড়তে পারে। ফর্ম ৬ জমা দিতে কোনও বাধা নেই। ২৭ তারিখ এর আগে যে ফর্ম ৬ পাব, আর ৩০ তারিখ ফর্ম ৬ পাব সেটা দ্বিতীয় দফায় যদি নিস্পত্তি হয়ে যায় তাহলে ভোটার তালিকায় অন্তরভূক্ত হতে পারেন”।
উত্তর চব্বিশ পরগণার বাগদায় ভোটের লড়াই জমিয়ে দিল বিজেপি৷ বাগদা কেন্দ্র থেকে প্রার্থী করা হল সোমা ঠাকুরকে৷ সোমা ঠাকুর বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী৷ বাগদা কেন্দ্রে এবারও তৃণমূল প্রার্থী করেছে মধুপর্ণা ঠাকুরকে৷ ফলে বাগদায় এবার মুখোমুখি লড়াইয়ে বৌদি এবং ননদ৷ এর আগে শান্তনু ঠাকুরের প্রচারে দেখা গিয়েছে সোমা ঠাকুরকে৷ তবে সরাসরি রাজনীতিতে এই প্রথম নামলেন তিনি৷
বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ। বিজেপির চতুর্থ প্রার্থী তালিকায় ১৩ নাম। বাগদায় প্রার্থী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। চৌরঙ্গীতে বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক। কয়েকদিন আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে সন্তোষ পাঠক।
IMD Weather Alert: মঙ্গলবার থেকে দক্ষিণে ফের বাড়বে বৃষ্টি। কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টি বাড়বে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া।
কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ঝড়ও হতে পারে বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, হুগলি এবং বাঁকুড়া জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে ওই দুই জেলায়, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে জেলাগুলিতে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তালিকায় যে জেলাগুলি ছিল- পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে।
এক বুথে বিচারাধীন ছিলেন ৩৪০ জন ভোটার৷ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরনোর পর দেখা গেল সেই ৩৪০ জনের নামই বাদ পড়েছে ভোটার তালিকা থেকে৷ এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট উত্তর বিধানসভার ৫নং পার্টের বড় গোবড়া এলাকায় ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, ওই পার্টে মোট ৩৪০ জনের নাম সংশোধনের আবেদন ‘বিচারাধীন’ অবস্থায় থাকলেও সদ্য প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় একযোগে সকলের নাম মুছে দেওয়া হয়েছে। ঘটনাটি সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে ভোটারদের মধ্যে।
ঠাকুরনগর বারুণী মেলায় নজর কাড়ছে বিশাল এই ডঙ্কা, যা দেখতে ভিড় ভক্তদের। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর-এ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বারুণী মেলা-তে যেন এবছরের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে বিশাল আকৃতির এক ডঙ্কা। প্রায় সাড়ে নয় ফুট উচ্চতা এবং সাত ফুট চওড়া এই ডঙ্কাটি তৈরি করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন মালদা জেলার মতুয়া ভক্তরা। মেলার প্রাঙ্গণে ডঙ্কাটির গর্জন শুনলেই যেন মনে হচ্ছে আকাশে মেঘ ডাকছে। বিশাল এই বাদ্যযন্ত্রের আওয়াজে মেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কেঁপে উঠছে পরিবেশ। লক্ষাধিক ভক্তের সমাগমের মাঝে কয়েক কুইন্টাল ওজনের এই ডঙ্কাটিই এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে।
North 24 Parganas News: ছাত্রীদের স্বাস্থ্য ও শারীরিক সুরক্ষার কথা চিন্তা করে জগদ্দল বিধানসভার মাদারপুর এলাকার সুরবালা গার্লস হাই স্কুল-সহ বেশ কিছু বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানো হল। ব্যারাকপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মাত্র এক টাকার বিনিময়ে এখন থেকে স্যানিটারি প্যাড পাবে ছাত্রীরা। থাকছে প্যাড নষ্ট করার জন্য ডিসপোজাল মেশিনও। পুরো কর্মকাণ্ডের ভিডিও দেখুন
Kalyani JNM Hospital: কল্যাণী JNM-এ ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু। জুনিয়র বয়েজ হস্টেলে উদ্ধার পচাগলা দেহ । ফাইনাল ইয়ারের পড়ুয়া মগরাহাটের পুলক হালদারের দেহ উদ্ধার। ২০ ফেব্রুয়ারি ক্যান্টিনে শেষ দেখা যায় পুলককে।
ভাটায় জলস্তর নামলেই বন্ধ ফেরিঘাট, চরম দুর্ভোগে রূপমারীর বাসিন্দারা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারী গ্রাম পঞ্চায়েতের রূপমারী বাজার এলাকার ফেরিঘাটে ভাটার সময় প্রায় এক থেকে দুই ঘণ্টা বন্ধ থাকে পারাপার।
ইকোপার্কের অদুরে একটি অ্যাপার্টমেন্টে অসামাজিক কার্যকলাপ ও উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে নিউটাউনের যাত্রাগাছি পশ্চিমপাড়ায়। হামলার জেরে গুরুতর জখম হয়েছেন শওকত আলী নামে এক স্থানীয় বাসিন্দা। তাঁর মাথায় ৬টি সেলাই পড়েছে। স্থানীয় সূত্রে খবর, যাত্রাগাছি পশ্চিমপাড়ায় ইকো ভিলা অ্যাপার্টমেন্টে রাত সাড়ে তিনটা নাগাদ মদ্যপান ও উচ্চস্বরে গানবাজনা চলছিল। আওয়াজে অতিষ্ঠ হয়ে পাশেই বসবাসকারী শওকত আলী প্রতিবাদ জানান। অভিযোগ, প্রতিবাদ করতেই অ্যাপার্টমেন্টে থাকা মদ্যপ যুবক-যুবতীরা তাঁর ওপর চড়াও হয়। বচসার মাঝেই ভারী কোনো বস্তু দিয়ে শওকত আলীর মাথায় সজোরে আঘাত করা হয়। আঘাতের জেরে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শওকত, মাথা ফেটে গলগল করে রক্ত বের হতে থাকে। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকোপার্ক থানার পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গেস্ট হাউস থেকে ৪ জন পুরুষ ও ৩ জন মহিলাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
ওষুধ ছাড়াই কোলেস্টেরল নিয়ন্ত্রণে কী করবেন? পরামর্শ দিলেন বসিরহাট স্বাস্থ্য জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক-৩ ড. শ্যামল কুমার বিশ্বাস। বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, কম শারীরিক পরিশ্রম ও মানসিক চাপের কারণে কোলেস্টেরলের সমস্যা দ্রুত বাড়ছে। অনেকেই কোলেস্টেরল ধরা পড়লেই ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। তবে সঠিক জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস মেনে চললে ওষুধ ছাড়াও অনেক ক্ষেত্রেই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানালেন বসিরহাট স্বাস্থ্য জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক-৩ ড. শ্যামল কুমার বিশ্বাস।
রোমাঞ্চে নতুন মাত্রা বসিরহাটে, ঘোষ বাড়ি স্পটে স্কাই সাইক্লিং। রোমাঞ্চ আর অবসর যাপনের নতুন ঠিকানা হিসেবে বসিরহাটের ঘোষ বাড়ি স্পট এখন পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। খোলা প্রাকৃতিক পরিবেশ, সবুজে ঘেরা বিস্তীর্ণ এলাকা এবং সাজানো-গোছানো পরিকাঠামোর কারণে এই স্থানটি অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। আগে থেকেই এখানে পিকনিকের সুব্যবস্থা, শিশুদের খেলাধুলার জন্য আলাদা জায়গা, খোলা মাঠ ও বেড়ানোর একাধিক স্পট থাকায় পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর জন্য ঘোষ বাড়ি ছিল ভরসার ঠিকানা। উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজ্যের নানা জেলা থেকেও প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসছেন। উৎসব, ছুটির দিন কিংবা শীতের মরসুমে আনন্দের সঙ্গে প্রকৃতির ছোঁয়া পেতে ঘোষ বাড়ি স্পট এখন অনেকের প্রথম পছন্দ হয়ে উঠছে।
Amit Shah: কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
Mimi Chakrabarty: বনগাঁর অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগে উদ্যোক্তাকে তুলে নিয়ে গেল পুলিশ।