TRENDING:

Weather Update: কিছুক্ষণের মধ্যেই রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টি আসছে! দেখুন ভিডিও

Last Updated: Mar 26, 2026, 16:13 IST

কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ঝড়ও হতে পারে বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, হুগলি এবং বাঁকুড়া জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে ওই দুই জেলায়, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে জেলাগুলিতে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তালিকায় যে জেলাগুলি ছিল- পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। 

Advertisement
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Weather Update: কিছুক্ষণের মধ্যেই রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টি আসছে! দেখুন ভিডিও
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল