TRENDING:

SIR List: ৫৯৪ জনের শুনানির পর তালিকা থেকে ৪৩২ জনের নাম বাতিল! ট্রাইব্যুনালে যাচ্ছেন ভোটাররা

Last Updated:
SIR List: ৯৭৭ জন ভোটারের মধ্যে ৪৩২ জনেরই ভোট বাতিল। তালিকায় কয়েকজন ডাক্তার, মাস্টার, অধ্যাপক, ইঞ্জিনিয়র রয়েছেন। এমনকি তালিকায় রয়েছে BSF জওয়ানরাও।
advertisement
1/6
৫৯৪ জনের শুনানির পর তালিকা থেকে ৪৩২ জনের নাম বাতিল! ট্রাইব্যুনালে যাচ্ছেন ভোটাররা
*মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদ জেলার একটি বুথে ৯০% ভোটারের নাম শুনানির পর এবার বাতিল। ট্রাইব্যুনালে যাচ্ছেন ভোটাররা। বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা, তা নিয়ে দুশ্চিন্তায় গ্রামের বাসিন্দারা।
advertisement
2/6
*৫৯৪ জনের হিয়ারিংয়ের পর ফাইনাল ভোটার তালিকায় ৪৩২ জনের নাম বাতিল। সাপ্লিমেন্টারি তালিকায় যুক্ত হয়েছে মাত্র ১৬২ জনের নাম। ৯৭৭ জন ভোটের মধ্যে ৪৩২ জনেরই ভোট বাতিল। বাতিলের তালিকায় কয়েকজন ডাক্তার, মাস্টার, অধ্যাপক, ইঞ্জিনিয়ার। এমনকি তালিকায় রয়েছে BSF জওয়ানরাও।
advertisement
3/6
*চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের দেবীপুর গ্রামে। নাম বাতিলের লিস্ট দেখে চিন্তায় ঘুম উড়েছে এলাকাবাসীর। বুধবার রাতে দেবীপুর গ্রামের বাসিন্দারা নির্বাচন কমিশনের কাণ্ডের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনার পর ট্রাইব্যুনালে যাচ্ছে বাতিল থাকা ভোটাররা।
advertisement
4/6
*জানা গিয়েছে, সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর সুতি বিধানসভার জগতাই–১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১১২ নম্বর বুথ এলাকায় চরম উদ্বেগ ছড়িয়েছে। দেবীপুর গ্রামের ওই বুথে মোট ভোটার ৯৭৭ জন। ৫৯৪ জনের নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় ছিল।
advertisement
5/6
*সোমবার গভীর রাতে প্রকাশিত প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় দেখা যায়, ওই ৫৯৪ জনের মধ্যে মাত্র ১৬২ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। আর বাকি ৪৩২ জনের নাম বাদ পড়েছে ফলে এলাকাজুড়ে। নোটিশ পাওয়ার পর তাঁরা প্রয়োজনীয় সমস্ত নথি হিয়ারিং অফিসে জমা দিয়েছিলেন। তবুও এত সংখ্যক নাম বাদ পড়ায় হতবাক সকলেই।
advertisement
6/6
*বছরের পর বছর ধরে ভোট দিলেও কেন নাম বাদ? পাসপোর্ট থেকে শুরু করে সমস্ত ধরণের ডকুমেন্ট দিলেও বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকেও। সমস্যার দ্রুত সমাধান ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ৩১ মার্চ সমস্ত বৈধ কাগজপত্র নিয়ে ট্রাইব্যুনাল যাওয়া হবে বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
SIR List: ৫৯৪ জনের শুনানির পর তালিকা থেকে ৪৩২ জনের নাম বাতিল! ট্রাইব্যুনালে যাচ্ছেন ভোটাররা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল