TRENDING:

WB SIR News: ভোটার তালিকায় ‘বিচারাধীন’ বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচার নাম, শিলিগুড়িতে হইচই

Last Updated: Mar 02, 2026, 13:10 IST

SIR চূড়ান্ত তালিকা বার হওয়ার পর থেকেই একের পর এক এমন খবর আসছে যা ঘিরে উষ্মা চরমে উঠেছে{ এর সঙ্গে জুড়েছে রাজনৈতিক চাপানউতর। কারণ, নথি যাচাই এবং নিষ্পত্তি হয়নি এমন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নামের পাশে লেখা under adjudication। আর এই তালিকায় ভারতকে বিশ্বকাপ জেতানো উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষের নামও ঢুকে পড়ায় শুরু হয়েছে তুমুল কোন্দল৷ যা নিয়ে রবিবারই নির্বাচন কমিশনকে তোপ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, “তা হলে তো ভারতের বিশ্বকাপটাই বিচারাধীন।” অভিষেকের সাংবাদিক বৈঠকের অনতিবিলম্বে সমাজমাধ্যমে রিচাকে নিয়ে একটি পোস্ট করেছে কমিশন। তাতে ইআরও কিংবা এইআরওকে-ই পরোক্ষে দায়ী করা হয়েছে। তাঁদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলেও জানিয়েছে কমিশন। শিলিগুড়ির ১৯ নং ওয়ার্ডের বাসিন্দা রিচা ঘোষ ও তাঁর পরিবার। জানা গিয়েছে, রিচার দিদির নামের পাশেও লেখা ‘আন্ডার অ্যাজুডিকেশন’। সব থেকে বড় ব্যাপার, রিচা আগে শুনানিতে ডাকও পাননি।

Advertisement
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/
WB SIR News: ভোটার তালিকায় ‘বিচারাধীন’ বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচার নাম, শিলিগুড়িতে হইচই
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল