TRENDING:

Purulia News: মাত্র ১০ বছরেই যোগব্যায়ামের জগতে অসাধারণ সাফল্য! দেবাংশীর লক্ষ্য আকাশ ছোঁয়ার

Author :
Last Updated: Feb 20, 2026, 20:45 IST

Purulia News: পুরুলিয়া জেলার রেলশহর আদ্রার গর্ব এখন দশ বছরের কিশোরী দেবাংশী রঞ্জিত মেশ্রাম। অল্প বয়সেই যোগব্যায়ামের জগতে নিজের অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে সে হয়ে উঠেছে জেলার অন্যতম উজ্জ্বল মুখ। মাত্র ১০ বছর বয়সেই দেবাংশী জাতীয়, রাজ্য ও জেলা স্তরের বিভিন্ন যোগা প্রতিযোগিতায় কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণ করে একাধিক সম্মান ও পুরস্কার অর্জন করেছে। তার সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য ট্রফি, মেডেল ও সার্টিফিকেট। বাড়ির তাক এখন তার পরিশ্রম ও সাফল্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেবাংশীর স্বপ্ন আগামীদিনে যোগব্যায়ামের মাধ্যমে আদ্রার নাম উজ্জ্বল করতে।

Advertisement
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
Purulia News: মাত্র ১০ বছরেই যোগব্যায়ামের জগতে অসাধারণ সাফল্য! দেবাংশীর লক্ষ্য আকাশ ছোঁয়ার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল