
IMD Weather Alert: শুষ্ক আবহাওয়ায় এপ্রিলের শুরুতেই চরম অস্বস্তি! আজ-আগামিকাল নাভিশ্বাস দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি তাপমাত্রার সম্ভাবনা। চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছুঁতে পারে ৩৭ ডিগ্রি। রবি থেকে বুধবার ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
East Medinipur News: শুধু নিজের লেখা নয়, কবিতাকে মানুষের জীবনের সঙ্গে জুড়ে দেওয়াই তাঁর প্রধান উদ্দেশ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই তিনি গড়ে তুলেছেন ৮৩টি কবিতা আড্ডাখানা। এই লক্ষ্য নিয়েই দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে চলেছেন পূর্ব মেদিনীপুর জেলার এগরার কবি মনোতোষ আচার্য।
ইরানের ‘হিট লিস্টে’ এ বার উপসাগরীয় অঞ্চলের আটটি গুরুত্বপূর্ণ সেতু। তাদের সবচেয়ে দীর্ঘতম সেতু বি ১-এ আমেরিকা এবং ইজ়রায়েল হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যে ওই সেতুগুলির মানচিত্র এবং তালিকা প্রকাশ করে দুই দেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিল ইরান। তাদের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ় এজেন্সি-তে সেই তালিকা ছবি-সহ প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার ইরানের কারাজে সে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘতম সেতু বি ১-এ বোমাবর্ষণ করে ইজ়রায়েল এবং আমেরিকা। সেতুতে হামলার ভিডিয়ো প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, এখনও সময় আছে। না হলে এর থেকেও আরও ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হবে। এর পর শক্তিকেন্দ্রগুলিকেও নিশানা বানানো হবে বলেও হুঙ্কার দেন ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সেই হুঁশিয়ারি বা হুঙ্কারের কাছে তারা যে মাথা নোয়াতে রাজি নয়, বি ১ সেতুতে মার্কিন এবং ইজ়রায়েলি বাহিনীর হামলার পরই পাল্টা আটটি সেতুর তালিকা প্রকাশ করে বুঝিয়ে দিতে চাইল ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। ফার্স নিউজ়-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের ‘হিট লিস্টে’ রয়েছে কুয়েতের শেখ জাবের আল-আহমেদ আল-সাবা সমুদ্র সেতু, সংযুক্ত আরব আমিরশাহির শেখ জায়েদ, আল মাকতা এবং শেখ খলিফা সেতু। এ ছাড়াও বাহরিনের কিং ফাহদ কজ়ওয়ে (সৌদি এবং বাহরিনের সংযোগকারী সেতু), জর্ডনের কিং হুসেন, দামিয়া এবং আবদুন সেতু।
Dilip Ghosh: টেনিস ক্রিকেট লীগের উদ্যোগে আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের আয়মা এলাকায় শুরু হল তিন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে একেবারে মাঠে নেমে পড়লেন দিলীপ ঘোষ নিজেই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকে তাঁকে হারাতে হবে৷ সেই লক্ষ্য নিয়েই শুভেন্দু অধিকারীকে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর সমর্থনে ভবানীপুরে রোড শো করতে এসে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করার পাশাপাশি বিরোধী দলনেতার মনোনয়নেও হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
মোটরসাইকেল চড়ে আলিপুরদুয়ার থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেও শেষরক্ষা হল না কালিয়াচক কাণ্ডের মূল চক্রী মোফাক্কেরুল ইসলামের৷ এ দিন সকালে বাগডোগরা বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করে সিআইডি৷ কালিয়াচকের ঘটনায় তাঁর উস্কানিমূলক ভিডিও ভাইরাল হওয়ার পরই মোফেক্কারুলের খোঁজ শুরু করে পুলিশ এবং সিআইডি৷ বিপদ বুঝে ভিন রাজ্যে পালানোর ছক কষেন এই আইনজীবী৷ এ দিন সকালে আলিপুরদুয়ার থেকে মোটরসাইকেলে করে বাগডোগরা বিমানবন্দরে আসেন মোফেক্কারুল ইসলাম ও আক্রামুল বাগানি৷ বিমানবন্দরের কাউন্টারে মোফেক্কারুল ইসলাম নিজের নাম বলতেই খবর যায় সিআইডি-র কাছে৷ কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা বিমানবন্দর থেকেই মোফেক্কারুল ইসলামকে গ্রেফতার করা হয়৷ ওই মোটরসাইকেলটিকেও আটক করা হয়েছে৷
Malda SIR Protest: কালিয়াচকে উসকানির অভিযোগে গ্রেফতার। উসকানির অভিযোগে গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম। কালিয়াচকের বিক্ষোভে মোফাক্কেরুলের বিরুদ্ধে উসকানির অভিযোগ। বাগডোগরা এয়ারপোর্ট থেকে গ্রেফতার মিম নেতা মোফাক্কেরুল। পেশায় আইনজীবী মোফাক্কেরুলকে গ্রেফতার করেছে পুলিশ। ২০২১-এ উত্তর দিনাজপুরের ইটাহারের মিমের প্রার্থী মোফাক্কেরুল। গত বুধবার রাতে এসআইআর বিক্ষোভ চলাকালীন বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও করে আটকে রাখার ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই এনআইএ তদন্তের কথা ঘোষণা করেছিল কমিশন৷ আজ, শুক্রবার সেখানে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র তদন্তকারী দল৷। মালদহে প্রথমে কালিয়াচক থানায় পৌঁছন তাঁরা। তার পরে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে কালিয়াচক থানা থেকে মোথাবাড়ির উদ্দেশে রওনা দেন। গত বুধবারের ঘটনায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে স্থানীয় প্রশাসনকে রীতিমতো তুলোধনা করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত৷ সরাসরি জানান, পশ্চিমবঙ্গে বর্তমানে কর্তব্যরত মুখ্যসচিব, ডিজিপি, পুলিশ এবং জেলা শাসকেরা তাঁদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে৷ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এসাইআর-এর কাজে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের৷
Raghav Chadha| মানুষের কথা বলাতেই কণ্ঠরোধের চেষ্টা! AAP-এর পদ খুইয়ে নীরবতা ভাঙলেন রাঘব চাড্ডা। আগেই শোনা গিয়েছিল আপের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছে রাঘবের। সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় নেতা রাঘব। Aam Aadmi Party তাঁকে রাজ্যসভার Deputy Leader পদ থেকে সরিয়ে দিয়েছে। আর তারপরই এদিন এক্স হ্যান্ডলে একটি পোস্টের মাধ্যমে নীরবতা ভাঙলেন রাঘব চাড্ডা। কিন্তু সেই পোস্টে কী দেখা গেল? শোনা যাচ্ছিল, আপের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছে রাঘবের। পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর নাকি কোনওরকম যোগাযোগ নেই। এমনকী কেজরিওয়াল মুক্তি পাওয়ার পরও তাঁর সঙ্গেও দেখা করেননি তিনি। এর মধ্যেই আপের তরফে রাজ্যসভায় একটি চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, রাঘবের বদলে ডেপুটি লিডার করা হবে অশোক মিত্তলকে। শুধু তাই নয়, আপের বরাদ্দ সময় থেকে বলার জন্য সময়ও দেওয়া হবে না চাড্ডাকে। এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডলে একটি মন্তাজ ভিডিও পোস্ট করেছেন রাঘব। সেখানে অবশ্য তাঁরই রাজ্যসভার বিভিন্ন মুহূর্ত দেখা গিয়েছে। যদিও পরিষ্কার নয়, এই ভিডিও পোস্ট করে ঠিক কী বার্তা দিতে চাইলেন তিনি।
ধান চাষের পাশাপাশি আখ চাষেই মিলছে সোনার ফসল। দু’হাতে মোটা টাকা কামাচ্ছেন এই এলাকার কৃষকরা। বিঘার পর বিঘা আখ চাষ করছেন কৃষকরা। পূর্ব মেদিনীপুর জেলার এগরার মহাবিশ্রা এলাকা। এই এলাকার কৃষকরা মূলত ধান চাষের পাশাপাশি আখ চাষ করেন। দীর্ঘ কয়েক দশক ধরে তারা এই চাষ করে আসছেন। এখানকার অনুকূল মাটি ও আবহাওয়ার জন্য আখের ফলনও ভাল হয়। ফলে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। অনেকেই ধান ছেড়ে আখ চাষের দিকেই ঝুঁকছেন। আখ চাষের জন্য প্রথমে জমি ভাল করে চাষ দিতে হয়। এরপর মাটিতে জৈব সার ও রাসায়নিক সার মিশিয়ে প্রস্তুত করা হয়। সাধারণত জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আখের কান্ড বা সেট রোপণ করা হয়। প্রতিটি কান্ডে ২-৩টি গাঁট থাকতে হয়। সেগুলো সারিবদ্ধভাবে মাটিতে পুঁতে দেওয়া হয়। কিছুদিন পর চারা বের হয়। নিয়মিত সেচ দিতে হয়। আগাছা পরিষ্কার করা জরুরি। রোগ-পোকা দমনের জন্য সময়মত ওষুধ প্রয়োগ করতে হয়। এই চাষে প্রচুর পরিচর্যার প্রয়োজন।
Weather Forecast: দক্ষিণবঙ্গে ভারী ঝড়-বৃষ্টি চলছে, উত্তরে দুর্যোগের ঝুঁকি। হাওয়া অফিসের সর্বশেষ আবহাওয়া আপডেট দেখুন।
গুসকরা শহরের এক সাধারণ চা বিক্রেতা, অথচ কাজের মধ্যে অসাধারণ মানবিকতা, এই ভাবেই ধরা দেন পাঞ্জাব শেখ। পেশায় তিনি চা বিক্রেতা হলেও, সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। নিজের ছোট্ট চায়ের দোকান চালিয়েই বহু দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান তিনি। এলাকার মানুষদের কাছে তিনি শুধু ব্যবসায়ী নন, এক কথায় একজন সমাজসেবী মানুষ।সম্প্রতি তিনি নিয়েছেন এক অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ, নিজের দোকানে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন গুটখা ও তামাকজাত দ্রব্যের বিক্রি। শুধু তাই নয়, তাঁর দোকানে আসা ক্রেতাদেরও এই নেশা থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন নিয়মিত।
Mamata Banerjee | রায়গঞ্জের জনসভা সেরে মালদহতে সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাবিবপুরের জনসভা থেকে বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। Chief Minister Mamata Banerjee held a rally in Malda after her rally in Raiganj. She launched a barrage of attacks on the BJP and the Commission from her rally in Habibpur. -bengalWest Bengal Assembly Election 2026 | Mamata Banerjee In Harirampur | Harirampur TMC News | Mamata Banerjee Vote Campaign | Harirampur Assembly Election Campaign | TMC VS BJP | Malda IncidentNews 18 Bangla is an exclusive news channel on YouTube which streams news related to West Bengal, Nation and the World. The channel also has contemporary topic based debate and subject special series which are interesting & informative. Our channel aims to update the viewers with the current news.বাংলার প্রথম সারির খবরের চ্যানেল নিউজ18 বাংলা ৷ গত বেশ কয়েকবছর ধরে সাফল্যের সঙ্গে খবর পরিবশেন করে আসছে এই চ্যানেল ৷ ব্রেকিং নিউজ থেকে শুরু করে রাজনীতির খবর ৷ জেলা, ক্রাইম, বিনোদন, খেলা, ব্যবসা-বাণিজ্য, প্রাইম টাইম ডিবেট- সব খবর সবার আগে জানতে, দেখতে থাকুন News18 Bangla ৷ চ্যানেলের পাশাপাশি নিউজ18 বাংলার ওয়েবসাইট https://bengali.news18.com/ -এ নজর রাখুন ৷Connect with us on social:Visit us: https://bengali.news18.com/For More Video: https://bengali.news18.com/videos/Facebook: https://facebook.com/News18BanglaTwitter: https://twitter.com/News18BengaliInstagram: https://instagram.com/News18BanglaNews18 Mobile App - https://onelink.to/desc-youtubeID_MP
Weather Update: শুষ্ক আবহাওয়ায় এপ্রিলের শুরুতেই চরম অস্বস্তি! চরম গরমে আজ-আগামিকাল নাভিশ্বাস দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি তাপমাত্রার সম্ভাবনা। চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছুঁতে পারে ৩৭ ডিগ্রি। রবি থেকে বুধবার ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
বীরভূমে লালমাটির অঞ্চলে অনুব্রত মণ্ডল একটা বড় ফ্যাক্টার যা ভোটবাক্সে প্রভাব ফেলে৷ নির্বাচনের আগে তাঁর মুখোমুখি News18 বাংলা৷ নিজের পরিচিত মেজাজে তৃণমূল নেতা, বলছেন ভোটে লড়াইয়ের জন্য কোনও প্রতিপক্ষেই নেই৷ তাঁর মতে এবারও ২৩০ থেকে ২৩৫টি আসন পেয়ে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস৷ তিনি আরও বলছেন যে মানুষের সঙ্গে যোগাযোগ থাকলে কখনও সংগঠন নষ্ট হয় না৷ প্রসঙ্গে অনুব্রতের মত যে বিজেপি এ রাজ্যে SIR করে নিজের গর্ত নিজেরাই করেছেন৷ কারণ এতে যাদের নাম থাকছে না তাঁরা মোটের উপর বিজেপিরই ভোটার৷ ফলে এবারও বাংলায় তৃণমূলের জয় নিশ্চিত, জোর গলায় বলেন অনুব্রত মণ্ডল৷ দেখুন তাঁর সাক্ষাৎকার৷
Rupee Rebounds After Crash, RBI’s Big Move Explained: শেয়ার বাজারে ধস, সোনার দামে পতনের আবহেও ভারতীয় মুদ্রা শক্তিশালী হয়েছে। বৃহস্পতিবার ইন্ডিয়ান রুপির দর বেড়েছে প্রায় ২ শতাংশ। গত ১২ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ বৃদ্ধির হয়েছে ভারতীয় রুপির। এর জেরে খাদের কিনারায় চলে যাওয়া টাকা কিছুটা ঘুরে দাঁড়াতে সমর্থ হল। বৃহস্পতিবার মার্কিন ডলারের সাপেক্ষে টাকার বিনিময়দর হয়েছে ৯২.৯৪। সম্প্রতিই ডলারের সাপেক্ষে ৯৫ পার করেছিল টাকার বিনিময়দর। একদিনে টাকার দাম বৃহস্পতিবার যে পরিমাণে বেড়েছে। তা গত ১২ বছরে ঘটেনি। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসের পরে এই প্রথমবার এতটা বৃদ্ধি হলো টাকার। যা নিশ্চিত ভাবে স্বস্তি ফেরাবে দেশের শেয়ার বাজারে।