TRENDING:

স্কুল নয় যেন ছোট্ট ফুড মার্কেট, পড়ুয়ারা হাতেকলমে শিখল বিজনেস পলিসি! চিকেন ফুচকায় লাভ ১৪০ টাকা

Last Updated: Nov 17, 2025, 20:36 IST

চিকেন ফুচকা বানিয়ে অষ্টম শ্রেনীর ছাত্র লাভ করেছে ১৪০ টাকা। ভাবা যায়? এসব আগে দেখা যেত বিদেশি স্কুলগুলিতে। বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে এসে বিক্রি করা হচ্ছে স্কুলেই, আবার রান্না করেছে স্কুলের ছোট ছোট ছেলেরা। এটা একটা ফুড ফেস্টিভ্যাল। ছাত্র-ছাত্রীদের চাপমুক্ত করতে এক দুর্দান্ত উদ্যোগ বিদ্যালয়ের। বাঁকুড়া ক্রিস্টিয়ান কলিজিয়েট স্কুলে অনুষ্ঠিত হল দ্বিতীয় বর্ষের ফুড ফেস্টিভ্যাল। যার আয়োজনের সর্বাগ্রে রয়েছে পড়ুয়ারা। কেউ করে এনেছে কোল্ড কফি, আবার কেউ বানিয়েছে ঠেকুয়া। কেউ আবার চিকেন ফুচকা, কেউ কেউ করে এনেছে চাউমিন। ভাববেন না যে বিনা পয়সায়! রীতিমত খেলার ছলে ফুড বিসনেস চালানোর একটা ছোট্ট অভিজ্ঞতা পাচ্ছে ছাত্ররা।

Advertisement
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
স্কুল নয় যেন ছোট্ট ফুড মার্কেট, পড়ুয়ারা হাতেকলমে শিখল বিজনেস পলিসি! চিকেন ফুচকায় লাভ ১৪০ টাকা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল