TRENDING:

Baruipur Milan Mela: শুরু হয়েছে বারুইপুর মিলন মেলা! এবারের বিশেষ আকর্ষণ ইন্দোনেশিয়ার জলপরীরা, শো মিস করবেন না

Last Updated: Nov 17, 2025, 20:21 IST

শুরু হয়েছে বারুইপুর মিলন মেলা। দেখতে দেখতে ১৬’তম বর্ষে পা দিয়েছে এই মেলা। শুধু এই রাজ্যই নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে স্টল আসে এই মেলায়। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে একমাস ব্যাপী চলবে এই মিলন মেলা। এইবারের মেলায় মূল আকর্ষণ জলপরীর শো। আর এই জ্যান্ত জলপরীর শো শিশুদের পাশাপাশি বড়দেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু। নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে শিশুদের জন্য জলপরীর অনেক শিক্ষামূলক এবং বিনোদনমূলক শো থাকে যা তাদের আনন্দ দেয়। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে বড় বড় মেলা দেখা গেলেও এখনও কোথাও দেখা যায়নি জলপরীর শো। সাধারণত জলপরীর শো দেখা মেলে না জেলার মেলাগুলিতে। তাই মিলন মেলাতে সেই শো দেখতে ছুটে আসছে আট থেকে আশি।

Advertisement
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
Baruipur Milan Mela: শুরু হয়েছে বারুইপুর মিলন মেলা! এবারের বিশেষ আকর্ষণ ইন্দোনেশিয়ার জলপরীরা, শো মিস করবেন না
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল