TRENDING:

Latest Videos

Watch latest videos on breaking news, politics, sports, fashion, celebrities and more.

এক বিঘা জমিতেই ৬০ হাজার টাকা লাভ! ১০ মাসেই ভাগ্যবদল করতে পারেন আপনিও, জানুন আখ চাষের সহজ উপায়

Last Updated: Apr 03, 2026, 16:25 IST

ধান চাষের পাশাপাশি আখ চাষেই মিলছে সোনার ফসল। দু’হাতে মোটা টাকা কামাচ্ছেন এই এলাকার কৃষকরা। বিঘার পর বিঘা আখ চাষ করছেন কৃষকরা। পূর্ব মেদিনীপুর জেলার এগরার মহাবিশ্রা এলাকা। এই এলাকার কৃষকরা মূলত ধান চাষের পাশাপাশি আখ চাষ করেন। দীর্ঘ কয়েক দশক ধরে তারা এই চাষ করে আসছেন। এখানকার অনুকূল মাটি ও আবহাওয়ার জন্য আখের ফলনও ভাল হয়। ফলে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। অনেকেই ধান ছেড়ে আখ চাষের দিকেই ঝুঁকছেন। আখ চাষের জন্য প্রথমে জমি ভাল করে চাষ দিতে হয়। এরপর মাটিতে জৈব সার ও রাসায়নিক সার মিশিয়ে প্রস্তুত করা হয়। সাধারণত জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আখের কান্ড বা সেট রোপণ করা হয়। প্রতিটি কান্ডে ২-৩টি গাঁট থাকতে হয়। সেগুলো সারিবদ্ধভাবে মাটিতে পুঁতে দেওয়া হয়। কিছুদিন পর চারা বের হয়। নিয়মিত সেচ দিতে হয়। আগাছা পরিষ্কার করা জরুরি। রোগ-পোকা দমনের জন্য সময়মত ওষুধ প্রয়োগ করতে হয়। এই চাষে প্রচুর পরিচর্যার প্রয়োজন।

Advertisement

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি, উত্তরে ফের দুর্যোগ! বড় আপডেট হাওয়া অফিসের

Last Updated: Apr 03, 2026, 16:25 IST

Weather Forecast: দক্ষিণবঙ্গে ভারী ঝড়-বৃষ্টি চলছে, উত্তরে দুর্যোগের ঝুঁকি। হাওয়া অফিসের সর্বশেষ আবহাওয়া আপডেট দেখুন।

গুটখা কেড়েছে প্রাণ, তাই দোকানে তালা ঝুলিয়েছেন তামাকের! গুসকরার এক সাধারণ চা বিক্রেতার বিরল কাহিনী

Last Updated: Apr 03, 2026, 16:20 IST

গুসকরা শহরের এক সাধারণ চা বিক্রেতা, অথচ কাজের মধ্যে অসাধারণ মানবিকতা, এই ভাবেই ধরা দেন পাঞ্জাব শেখ। পেশায় তিনি চা বিক্রেতা হলেও, সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। নিজের ছোট্ট চায়ের দোকান চালিয়েই বহু দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান তিনি। এলাকার মানুষদের কাছে তিনি শুধু ব্যবসায়ী নন, এক কথায় একজন সমাজসেবী মানুষ।সম্প্রতি তিনি নিয়েছেন এক অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ, নিজের দোকানে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন গুটখা ও তামাকজাত দ্রব্যের বিক্রি। শুধু তাই নয়, তাঁর দোকানে আসা ক্রেতাদেরও এই নেশা থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন নিয়মিত।

Advertisement

শুষ্ক আবহাওয়ায় এপ্রিলের শুরুতেই চরম অস্বস্তি! কবে থেকে ঝড়-বৃষ্টি?

Last Updated: Apr 03, 2026, 12:58 IST

Weather Update: শুষ্ক আবহাওয়ায় এপ্রিলের শুরুতেই চরম অস্বস্তি! চরম গরমে আজ-আগামিকাল নাভিশ্বাস দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি তাপমাত্রার সম্ভাবনা। চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছুঁতে পারে ৩৭ ডিগ্রি। রবি থেকে বুধবার ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

তালসারিতে রাহুলের ঘটনার রেশ না কাটতেই ফের অঘটন সমুদ্রে! তাজপুরে তলিয়ে গেলেন ডাক্তার-দম্পতি

Last Updated: Apr 03, 2026, 07:49 IST

Digha: মৃত দু'জনের নাম কুন্তল চক্রবর্তী (৩৫) ও শৈলজা ভরদ্বাজ (৩০)। বাড়ি সোদপুরের ঘোলা থানা এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, গতকাল সমুদ্রে নামার পর দুজনেই বেসামাল হয়ে পড়েন প্রবল ঢেউয়ে। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে তড়িঘড়ি দুজনকে উদ্ধার করতে এগিয়ে যায়। কিন্তু ততক্ষনে অনেক দেরি হয়ে যায়।

Advertisement

তাজপুরে বেড়াতে এসে আর বাড়ি ফেরা হল না ! সমুদ্রের চোরা স্রোতই টেনে নিল সোদপুরের চিকিৎসক দম্পতিকে

Last Updated: Apr 03, 2026, 07:36 IST

সিরিয়ালের শ্যুটিং চলাকালীন তালসারির সমুদ্রে তলিয়ে গিয়ে অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের সমুদ্র কেড়ে নিল আরও দুটি প্রাণ। এবার মৃত্যুর ঘটনা ঘটল তাজপুরে। উত্তর ২৪ পরগণার সোদপুরের ঘোলা থেকে তাজপুর বেড়াতে গিয়েছিলেন চিকিৎসক দম্পতি কুন্তল চক্রবর্তী ও শৈলজা ভরদ্বাজ। দু’জনেই আরজি কর হাসপাতালে কর্মরত ছিলেন। বুধবার তাঁরা তাজপুরে বেড়াতে আসেন। তাজপুরের বিশ্ব বাংলা উদ্যানের কাছে স্নান করতে নামেন দু’জনেই। সেই সময় জোয়ার চলছিল। টাল সামলাতে না পেরে তাঁরা তলিয়ে যান বলে সন্দেহ করা হচ্ছে। জানা গিয়েছে, মৃত দু'জনের নাম কুন্তল চক্রবর্তী (৩৫) ও শৈলজা ভরদ্বাজ (৩০)। বাড়ি সোদপুরের ঘোলা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমুদ্রে নামার পর দু’জনেই বেসামাল হয়ে পড়েন প্রবল ঢেউয়ে। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে তড়িঘড়ি দু’জনকে উদ্ধার করতে এগিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। পরে ঘটনাস্থলে মন্দারমনি কোস্টাল থানার পুলিশ এসে দুজনকে বালিসাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দম্পতিকে মৃত বলে ঘোষণা করেন। 

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ তদন্ত! দেখুন ভিডিও

Last Updated: Apr 03, 2026, 02:07 IST

মালদহের মোথাবাড়িতে এসআইআর বিক্ষোভের জেরে বিচারকদের আটকে পড়ার ঘটনার তদন্তভার এনআইএ-কে দিল নির্বাচন কমিশন৷ প্রথমে এই তদন্তের দায়িত্ব সিবিআই-কে দেওয়ার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত জাতীয় তদন্তকারী সংস্থাকেই বেছে নিল কমিশন৷ বুধবার মালদহ জেলার কালিয়াচক- ২ নম্বর ব্লকের সুজাপুর, মোথাবাড়ি-সহ একাধিক এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা কয়েক ঘণ্টা ধরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের মূল সংযোগকারী ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। মোথাবাড়িতে কালিয়াচক- ২ নম্বর বিডিও অফিসের ভিতরে বিচারবিভাগের আধিকারিকদের ঘেরাও করে রাখা হয় বলেও অভিযোগ৷

Advertisement

আগে সাপ তাড়ান, তার পর ঝগড়া করুন! পূর্ব মেদিনীপুরের নেতাদের কী বললেন অভিষেক, দেখুন ভিডিও

Last Updated: Apr 03, 2026, 01:28 IST

পূর্ব মেদিনীপুর জেলায় ভাল ফল করতে গেলে আগে দলের স্থানীয় নেতাদের নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করতে হবে৷ বৃহস্পতিবার রামনগরে তৃণমূলের কাঁঁথি সাংগঠনিক জেলার বৈঠকে এই বার্তাই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আগে বিজেপি-কে হারিয়ে তার পর নিজেদের মধ্যে ঝগড়া করার জন্যও দলের নেতাদের পরামর্শ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ অভিষেকের কথায়, আগে সাপ তাড়ান, তার পর ঝগড়া করুন৷ বিজেপি বারান্দায় কেউটে সাপ ছেড়ে দিয়েছে। আগে সেটাকে তাড়ান। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের দুটি আসনেই পরাজিত হয় তৃণমূল৷

সমুদ্রে স্নান করতে নামতেই সব শেষ...! রাহুলের পর ফের তাজপুরে মৃত্যু দুই চিকিৎসকের

Last Updated: Apr 02, 2026, 22:55 IST

Doctors Death: রবিবার তালসারির সমুদ্রে ডুবে মারা যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বুধবারও সমুদ্রে ডুবে মৃত্যু। এবারও সেই তাজপুরে মারা গেলেন ডাক্তার দম্পতি।

Advertisement

সুপ্রিম নির্দেশের পরই কালিয়াচক কাণ্ডের তদন্তে সিবিআই

Last Updated: Apr 02, 2026, 20:51 IST

Malda SIR Protest: বুধবার মালদার কালিয়াচকে অশান্তি। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই-কে তদন্তভার দিল কমিশন। এসআইআরে নাম বাদ যাওয়ার অভিযোগ। বুধবার মালদার কালিয়াচকে অশান্তি। সাত বিচারককে ঘেরাও। এতেই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। কমিশনকে শীর্ষ আদালত নির্দেশ দেয় সিবিআই বা এনআই-কে দিয়ে তদন্ত করাতে হবে। এরপরই কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। সুপ্রিম কোর্টের নির্দেশে ছয়ই এপ্রিল প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। ভার্চুয়াল উপস্থিত থাকতে হবে তদন্তকারী সংস্থার আধিকারিককে।

বৈশাখ আসার আগেই জ্যৈষ্ঠের তেজ! কলকাতায় পারদ ছোঁবে ৩৭ ডিগ্রি, বাড়ছে অস্বস্তি

Last Updated: Apr 02, 2026, 13:34 IST

Weather Update Today: আজ দক্ষিণবঙ্গে বাড়বে গরম! শুষ্ক আবহাওয়ায় এপ্রিলের শুরুতেই অস্বস্তি! পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি তাপমাত্রার সম্ভাবনা। কলকাতায় পারদ ছুঁতে পারে ৩৬-৩৭ ডিগ্রি। রবিবার থেকে ফের হাওয়া বদল। সোমবার ফের প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

Advertisement

ফের হাওয়া বদল, প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কবে থেকে ?

Last Updated: Apr 02, 2026, 13:13 IST

Weather Forecast: ফের আবহাওয়ার পরিবর্তনের জন্য প্রস্তুত হোন, শীঘ্রই প্রবল বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। সর্বশেষ পূর্বাভাস এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আপডেট থাকুন।

সোমেন মিত্রের ছেলেকে প্রার্থী করায় তুমুল ক্ষোভ! রণক্ষেত্র, কলকাতায় কংগ্রেস অফিসে রক্তারক্তি

Last Updated: Apr 01, 2026, 20:14 IST

এ দিন সকাল থেকেই কলকাতার এন্টালি এলাকায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে ভিড় করতে শুরু করেন বিভিন্ন কেন্দ্রের বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী, সমর্থকরা

Advertisement

দিঘায় এবার রঙের মেলা! ঝাউবনের তলায় দেশ-বিদেশের শিল্পীদের শিল্পকলা, মিস করবেন না এই সুযোগ

Last Updated: Apr 01, 2026, 20:02 IST

পর্যটন নগরী দিঘার সমুদ্রতটে এবার বিশ্বশিল্পের আসর। বীরেন্দ্র মেমোরিয়াল ফাইন আর্ট অ্যান্ড কালচার ট্রাস্ট-এর উদ্যোগে আয়োজিত হল ‘৫ম আন্তর্জাতিক দিঘা আর্ট ফেস্টিভ্যাল’। ওল্ড দিঘার হোটেল সি-হক সংলগ্ন ঝাউবনে এই বর্ণাঢ্য উৎসবের উদ্বোধন হয়। আয়োজক সংস্থা বীরেন্দ্র মেমোরিয়াল ফাইন আর্ট অ্যান্ড কালচার ট্রাস্ট-এর সম্পাদক বিষ্ণু মাইতি জানান, দিঘার পর্যটনকে বিশ্বদরবারে জনপ্রিয় করতে এবং লোকসংস্কৃতির সাথে আধুনিক শিল্পের মেলবন্ধন ঘটাতেই এই আয়োজন। সমুদ্রতটের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই শিল্পের এই আয়োজন পর্যটকদেরও বিশেষভাবে আকৃষ্ট করে। 

দুধেই সেদ্ধ হয় চিকেন! এই ' Milk Biryani ' খেতেই উপচে পড়ছে ভোজন রসিকদের ভিড়

Last Updated: Apr 01, 2026, 19:47 IST

দুধ দিয়ে তৈরি বিরিয়ানি! শুনতে অবাক লাগলেও, অশোকনগরে এখন এই মিল্ক বিরিয়ানি বেশ জনপ্রিয়তার শীর্ষে উঠেছে। শহরের বিজয় ফার্মেসি মোড়ে অবস্থিত সুমন রেস্টুরেন্টে প্রতিদিনই তাই ভিড় করছেন দূরদূরান্ত থেকে আসা খাদ্য রসিকরা, শুধুমাত্র এই অভিনব স্বাদের বিরিয়ানির টানেই।

Advertisement
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল