TRENDING:

Latest Videos

Watch latest videos on breaking news, politics, sports, fashion, celebrities and more.

দুপুরে আচমকা কাঁপুনি, ৫.৫-এ ভয়াবহ দুলল কলকাতা... উৎসস্থল খুলনা

Last Updated: Feb 27, 2026, 14:38 IST

৫.৫ মাত্রায় ভূমিকম্প হয়েছে শুক্রবার বলে জানা গিয়েছে। কলকাতা থেকে ৯০ কিমি দূরে খুলনার কাছে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে। ইউএসজিএস জানিয়েছে যে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পশ্চিমবঙ্গের টাকি থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটি ভারতীয় সময় দুপুর ১:২২ মিনিটে ৯.৮ কিলোমিটার গভীরে, অক্ষাংশ ও দ্রাঘিমাংশের হিসেবে ২২.৪৫১° উত্তর এবং ৮৯.১৩৯° পূর্ব। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় কম্পন আতঙ্কে বাড়ি-অফিস থেকে রাস্তায় বেরিয়ে পড়েন মানুষ।

Advertisement

জঙ্গি হানার পর্দাফাঁস! পাকিস্তানে OTP পাঠিয়ে সাহায্য, রাজ্য STF-এর জালে ১ যুবক

Last Updated: Feb 22, 2026, 19:48 IST

বড়সড় জঙ্গি হানার পর্দাফাঁস৷ পাকিস্তানে ওটিপি পাঠিয়ে সাহয্যের অভিযোগ৷ ভারতে বড় ধরনের সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার অভিযোগে দিল্লি পুলিশ আটজনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন বলে খবর সংবাদমাধ্যম সূত্রে। পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও গ্রেফতার এক যুবক৷ জানা গিয়েছে, ধৃতদের সঙ্গে পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের জঙ্গিগোষ্ঠীর যোগসাজশ রয়েছে।

Video: অরিজিৎ সিং-এর বাড়ির ছাদে ঘুড়ি ওড়ালেন আমির খান! দেখুন ভিডিও

Last Updated: Feb 02, 2026, 19:52 IST

সোমবার বিকালে জিয়াগঞ্জের শিবতলা ঘাটে কাছেই অবস্থিত উত্তরণে অরিজিতের সিংয়ের যে স্টুডিও সহ বাড়ি আছে সেখানে ছাদে উঠেই ঘুড়ি উড়ালেন আমির খান। প্রায় আধ ঘণ্টা জিয়াগঞ্জের আকাশে ঘুড়ি উড়িয়েছেন আমির খান। আমির খান কে এক ঝলক দেখার জন্য মহিলা থেকে পুরুষ সকলের ভিড় ছিল চোখে পড়ার মতো। এমনকি ছাদ থেকেও মহিলাদের কে হাত নাড়তে দেখা যায় বলিউডের প্রখ্যাত অভিনেতা আমির খানকে। নতুন কোনও প্রজেক্টের জন্য অরিজিতের সঙ্গে দেখা করলেন আমির? দু’জনে একসঙ্গে নতুন কিছু তৈরি করতে চলেছেন? শুরু হয়েছে জল্পনা। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ভাবে আমির বা অরিজিৎ কারও তরফেই কিছু জানানো হয়নি। তবে এ দিন দুপুরে আমির খানের আসার খবর ছড়িয়ে পড়তেই অরিজিতের বাড়ির আশপাশে কৌতূহলী মানুষ ভিড় করেন। আমির খান গাড়ি থেকে নেমে উপস্থিত জনতাকে হাত তুলে সম্বোধন করে অরিজিতের বাড়িতে ঢুকে পড়েন। সেই দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে।

Advertisement

হিট সিনেমার সুপারহিট গান,নতুন আইটেম সং-এর সঙ্গে দিব্যি পাল্লা দেবে 'বিবি পায়রা পায়রা'

Last Updated: Jan 26, 2026, 17:33 IST

১৯৮৮ সালের জনপ্রিয় ‘দেবীবরণ’ ছবির সুপারহিট আইটেম গান ‘বিবি পায়রা’। ১৯৮৮ সালে বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল ‘দেবীবরণ’ (Debibaran) ছবিটি। তবে শুধু এই ছবি নয়, ‘বিবি পায়রা’ গানটিও তুমুল জনপ্রিয় হয়। এই গানে পাপিয়া অধিকারীর পারফরম্যান্স তাক লাগিয়ে দিয়েছিল সেই সময়ে। এই গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে, যা এখনও হিট৷ দুর্গাপুজোর প্যান্ডেলে এই গান না বাজলে যেন পুজোর আমেজই আসে না৷ শুনে নিন এই জনপ্রিয় বাংলা গান৷

সামান্য নামতে পারে পারদ, আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট দিল হাওয়া অফিস

Last Updated: Jan 30, 2026, 17:47 IST

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে দক্ষিণের সাত জেলায়। একই চিত্র দেখা যাবে উত্তরবঙ্গেও। শুধু তা-ই নয়, দার্জিলিঙে তুষারপাত কিংবা হালকা বৃষ্টি হতে পারে! হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও।

Advertisement

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফুটবলের রাজপুত্রকে ১০ নম্বর জার্সি উপহার সচিনের!

খেলা
Last Updated: Dec 14, 2025, 19:57 IST

ওয়াংখেড়েতে সচিনের মাঠে মেসি। মেসির ভারত সফরের দ্বিতীয় দিনে আট বার ব্যালন ডি’অর পাওয়া মেসিকে দেখা গেল ক্রিকেটের সুপারস্টার সচিন তেন্ডুলকরের সঙ্গে৷ বছর ৩৮-এর এই ফুটবল তারকা আজ সকালেই মুম্বইতে এসে পৌঁছান। আর ফুটবলের জাদুকর লিওনেল মেসির ভারত সফরের দ্বিতীয় দিনে রবিবার যাতে কোনও বিশৃঙ্খলা না হয় সেই জন্য নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা শহর। রবিবার, বাণিজ্যনগরীতে পা রাখেন ফুটবলের বরপুত্র লিওনেল মেসি।

advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল