TRENDING:

Malda Civic Volunteer Video: সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি, ঘরে ঢুকিয়ে ট্রাক চালককে নির্মম মার! দেখুন ভিডিও

Last Updated: Mar 07, 2025, 18:53 IST

ফের বিতর্কে সিভিক ভলেন্টিয়ার৷ মালদহের ভেলাবেড়িতে এক ট্রাক চালককে ঘরে ঢুকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে৷ অভিযোগ, দাবি মতো তোলা না দেওয়ায় ওই ট্রাক চালকের উপরে চড়াও হন তিন জন সিভিক ভলেন্টিয়ার৷ ভেলাবেড়িতে নাকা তল্লাশির সময় এই ঘটনা ঘটে৷ অভিযোগ, গাড়ি থেকে নামিয়ে ওই চালককে একটি ঘরে ঢুকিয়ে বেধড়ক মারধর করেন তিন জন সিভিক ভলেন্টিয়ার৷ এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক৷

Advertisement
বাংলা খবর/ভিডিও/উত্তরবঙ্গ/
Malda Civic Volunteer Video: সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি, ঘরে ঢুকিয়ে ট্রাক চালককে নির্মম মার! দেখুন ভিডিও
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল