PM Kisan: বড় সুখবর ! এই মাসেই যোজনার ২৩ তম কিস্তির জারি হতে পারে, চেক করে নিন ডিটেল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: PM কিষাণের ২৩তম কিস্তি শীঘ্রই আসতে পারে। স্ট্যাটাস চেক করুন, e-KYC সম্পূর্ণ করুন এবং নথি আপডেট রাখুন যাতে কিস্তি পেতে দেরি না হয়।
advertisement
1/8

PM কিষাণ যোজনার ২৩তম কিস্তির জন্য কৃষকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই ২২টি কিস্তি প্রদান করা হয়েছে। প্রতি বছর কিষান সম্মান নিধি যোজনার অধীনে সরকার কৃষকদের অ্যাকাউন্টে ৬,০০০ টাকা পাঠায়। এই অর্থ ২,০০০ টাকা করে তিনটি সমান কিস্তিতে প্রতি চার মাস অন্তর দেওয়া হয়।
advertisement
2/8
২২তম কিস্তি মার্চ ২০২৬-এ প্রধানমন্ত্রী অসমের গুয়াহাটি থেকে DBT-এর মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন। এখন কৃষকেরা ২৩ তম কিস্তির অপেক্ষায় রয়েছেন।এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র সেই সব কৃষকেরাই পাবেন, যারা যোগ্য। অনেক সময় দেখা যায়, নথিপত্র সম্পূর্ণ না থাকলে অনেক কৃষকের কিস্তি আটকে যায়। তাই কৃষকদের পরামর্শ দেওয়া হয়, সময়মতো প্রয়োজনীয় কাজগুলি সম্পূর্ণ করে নেওয়ার জন্য।
advertisement
3/8
এই প্রকল্পের কিস্তি পাওয়ার জন্য তিনটি শর্ত পূরণ করা জরুরি।প্রথমত, আধারকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে।দ্বিতীয়ত, ই-কেওয়াইসি (e-KYC) সম্পূর্ণ করতে হবে।তৃতীয়ত, জমির ভেরিফিকেশন (ভূ-সত্যাপন) করাও বাধ্যতামূলক।এইগুলির মধ্যে যদি একটি কাজও বাকি থাকে, তাহলে কিস্তির টাকা পাওয়া যাবে না।
advertisement
4/8
যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকে বা অন্য কোনও নথি অসম্পূর্ণ থাকে, তাহলে আপনি ২৩ তম কিস্তি পাবেন না।মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২৩ তম কিস্তি ২০২৬ সালের জুলাই মাসের কাছাকাছি সময়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি।
advertisement
5/8
২৩ তম কিস্তি আপনার অ্যাকাউন্টে এসেছে কি না, তা জানতে কৃষকেরা বাড়িতে বসেই সহজে স্ট্যাটাস চেক করতে পারেন।এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ যেতে হবে। সেখানে ‘Beneficiary List’ অপশনে ক্লিক করুন। এরপর আপনার রাজ্য, জেলা, ব্লক এবং গ্রাম নির্বাচন করুন। তারপর ‘Get Report’ বাটনে ক্লিক করুন।রিপোর্টে আপনার নাম এবং আগের কিস্তিগুলির স্ট্যাটাস দেখতে পারবেন।
advertisement
6/8
এই কাজ আপনি বাড়িতে বসেই মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে করতে পারেন। যদি তালিকায় আপনার নাম থাকে এবং স্ট্যাটাস সঠিক দেখায়, তাহলে কিস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।তবে যদি কোনও সমস্যা দেখা যায়, তাহলে দ্রুত তা সংশোধন করলেই আপনি পরবর্তী কিস্তি পেতে পারবেন।
advertisement
7/8
সরকার DBT-এর মাধ্যমে ৯.৩ কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠিয়েছে।এই প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রী ২৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোরখপুর থেকে এই প্রকল্পের শুভ সূচনা করেন।
advertisement
8/8
যদি কোনও যোগ্য কৃষকের অ্যাকাউন্টে পরবর্তী কিস্তি না পৌঁছায়, তাহলে তারা এই প্রকল্পের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।কৃষকেরা ১৫৫২৬১ বা ০১১-২৪৩০০৬০৬ নম্বরে কল করে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন। এই হেল্পলাইন সকাল ৯:৩০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: বড় সুখবর ! এই মাসেই যোজনার ২৩ তম কিস্তির জারি হতে পারে, চেক করে নিন ডিটেল