TRENDING:

Kolkata Terrorist Connection: দেশে বড়সড় জঙ্গি হামলার ছক! জঙ্গি-যোগে কলকাতায় গ্রেফতার দুই, দেখুন

দেশ
Last Updated: Feb 23, 2026, 16:41 IST

দিল্লি পুলিশের অপারেশনে কলকাতা থেকে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি৷ জঙ্গিযোগে গ্রেফতার মালদহের ওমর ফারুক৷ দিল্লির মেট্রোয় দেশবিরোধী পোস্টার লাগানোর অভিযোগ৷ এদিক রবিবারই তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে ধরা পড়ল আট সন্দেহভাজন জঙ্গি। অভিযোগ, পাকিস্তানের আইএসআই (ISI) এবং বাংলাদেশ-ভিত্তিক জঙ্গি সংগঠনের সহায়তায় ভারতে বড়সড় নাশকতার ছক কষছিল এই চক্র। সূত্রের খবর, ধৃতদের মধ্যে এক জন বাংলাদেশি নাগরিকও রয়েছে। তামিলনাড়ুর তিরুপ্পুর জেলায় গারমেন্টস তৈরির ইউনিটে কাজ করার ছদ্মবেশে থাকত মিজানুর রহমান (Mizanur Rahman), মহম্মদ শাবাত (Mohammed Shabat), উমর (Umar), মহম্মদ লিতন (Mohammed Litan), মহম্মদ শাহিদ (Mohammed Shahid) এবং মহম্মদ উজ্জল (Mohammed Ujjal)। ওই ছ’জনকে সেখান থেকেই গ্রেফতার করে তামিলনাড়ু পুলিশ। পশ্চিমবঙ্গ থেকেও আরও দু’জনকে ধরা হয়েছে। জানা যাচ্ছে, নিজেদের পরিচয় গোপন রাখতে ভুয়ো আধার কার্ড (Forged Aadhaar Card) ব্যবহার করছিল তারা। তল্লাশিতে উদ্ধার হয়েছে আটটি মোবাইল ফোন ও ১৬টি সিম কার্ড। গোটা চক্রকে তামিলনাড়ু পুলিশই প্রথমে আটক করে। পরে তদন্তের সুবিধার জন্য তাদের দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। দেখে নিন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷ 

Advertisement
বাংলা খবর/ভিডিও/দেশ/
Kolkata Terrorist Connection: দেশে বড়সড় জঙ্গি হামলার ছক! জঙ্গি-যোগে কলকাতায় গ্রেফতার দুই, দেখুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল