সঙ্কটের এই সময় গরিবের পাতে খাবার দিতে হবে৷ অ্যাকাউন্টে দিতে হবে টাকা৷ লকডাউনের পরে অর্থনীতিকে চাঙ্গা করার এটাই দাওয়াই৷ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে দেওয়া সাক্ষাত্কারে এ কথাই জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়৷