
তীব্র পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু ও কাশ্মীরের বিখ্যাত স্কি-রিসর্ট গুলমার্গ-সহ উপত্যকার বিভিন্ন অংশ তুষারে ঢেকেছে। শ্রীনগর ও তার আশপাশের সমতল এলাকায় বইছে প্রবল ঝোড়ো হাওয়া।তুষারপাতের জেরে শ্রীনগর বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। সাধারণ অবস্থায় ফিরতে বেশ খানিকটা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।