TRENDING:

Supreme Court on Malda: ‘হাইকোর্টে ক্ষমা চান ,’ প্রধান বিচারপতির ফোন না ধরায় মুখ্যসচিবকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Last Updated: Apr 06, 2026, 23:00 IST

Malda News | মোথাবাড়ি অশান্তি নিয়ে মুখ্যসচিবকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির ফোন না ধরায় ভর্ৎসিত মুখ্যসচিব। আপনার ফোন এত নিরাপদ যে প্রধান বিচারপতিও পান না! মুখ্যসচিবকে উদ্দেশ্য করে মন্তব্য সর্বোচ্চ আদালতের। সুপ্রিম কোর্টে নয় হাইকোর্টে ক্ষমা চান! সচিবালয়ও রাজনীতিতে বলে মনে হচ্ছে মন্তব্য প্রধান বিচারপতির৷  মালদহের কালিয়াচকের ঘটনায় এখনও পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ৷ আদালত তাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে হস্তান্তরিত করার নির্দেশ দিয়েছে এদিন৷ পাশাপাশি, তাদের জিজ্ঞাসাবাদ শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চোলির বেঞ্চের কটাক্ষ, পশ্চিমবঙ্গে আমলাতন্ত্রের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হচ্ছে এবং সচিবালয় ও সরকারি দফতরগুলিতে রাজনীতি আনা হচ্ছে। ঘটনার দিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ফোন না ধরায় বেঞ্চ পশ্চিমবঙ্গের মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালাকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট। এটিকে জেলা প্রশাসনের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বেঞ্চ তাঁকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে।

Advertisement
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Supreme Court on Malda: ‘হাইকোর্টে ক্ষমা চান ,’ প্রধান বিচারপতির ফোন না ধরায় মুখ্যসচিবকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল