TRENDING:

সাতসকালে মেট্রো ঝঞ্ঝা, সীমিত পরিষেবার কারণে সঙ্কটে যাত্রীরা

Last Updated: Feb 08, 2026, 13:52 IST

মেট্রোয় ফের প্রাণ নেওয়ার চেষ্টা। রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যার চেষ্টার জেরে আপ লাইনে দীর্ঘক্ষণ ব্যাহত পরিষেবা। ব্লু লাইনে বিঘ্নিত পরিষেবা ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ পরিষেবা, ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো। কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো লাইনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন ওই যাত্রী। চালক দ্রুত মেট্রো থামিয়ে দেন। মেট্রো লাইনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। মেট্রোর এক যাত্রী বলেন, ‘মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা ঘটছে। বিশেষত ব্লু লাইনে এই ধরনের ঘটনা ঘটছে। আমাদের যাতায়াতের খুব অসুবিধা হয়।’ আরেক যাত্রীর কথায়, ‘প্রথমে আমরা বুঝতে পারিনি কী হয়েছে? অনেকক্ষণ পরে ঘোষণা করা হয় এক যাত্রী আত্মহত্যা করার চেষ্টা করেন।'

Advertisement
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
সাতসকালে মেট্রো ঝঞ্ঝা, সীমিত পরিষেবার কারণে সঙ্কটে যাত্রীরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল