
Mamata Banerjee: দুবরাজপুরের জনসভায় মমতা। তিনি বলেন, "বীরভূমে আমার গ্রাম আছে। আমার পিতৃভূমি ও মাতৃভূমি দুই বীরভূম। মাতৃভূমিতে আমি অনেকবার গেছি। পিতৃভূমতে আমার যাওয়া হয়নি। ভোটের পরে যাব। বীরভূম আন্তর্জাতিক মাটি। রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি, শান্তিনিকেতন তার আন্তর্জাতিক দেবালয়। শিক্ষা ও মানবতার আশ্রয়। আমরা সব মণীষীদের সম্মান করি।'