
কলকাতার কিড স্ট্রিটের এমএলএ হোস্টেলেও সিলিন্ডার সঙ্কট৷ পরিস্থিতি স্বাভাবিক রাখতে হস্তক্ষেপ করলেন বিধানসভার স্পিকার৷ এমএলএ হোস্টেলে যাতে খাবার তৈরি করতে সমস্যা না হয়, তার জন্য সিলিন্ডারের জোগান স্বাভাবিক রাখতে সরবরাহকারী সংস্থাকে অনুরোধ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ এই মুহূর্তে এমএলএ হোস্টেলে খুব বেশি সংখ্যায় বিধায়ক নেই৷ তা সত্ত্বেও হোস্টেলের ক্যান্টিনে প্রতিদিনই মানুষের রান্না হয়৷ সিলিন্ডার সঙ্কটে এমএলএ হোস্টেলের ক্যান্টিন চালু রাখা নিয়েই সংশয় তৈরি হয়েছে৷