TRENDING:

Abhishek Banerjee: টিকিট দিলেও ভোটে লড়তে চান না প্রতীক উর, দাবি অভিষেকের! দেখুন ভিডিও

Last Updated: Feb 21, 2026, 21:59 IST

তৃণমূল টিকিট দিলেও ভোটে লড়তে রাজি নন প্রতীক উর রহমান৷ শনিবার সিপিএম ত্যাগী নেতা তৃণমূলে যোগদানের পর এমনই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সিপিএমকে আক্রমণ করে অভিষেক বলেন, 'বলা হচ্ছে প্রতীক উর তৃণমূলের সঙ্গে ডিল করেছেন৷ কী ডিল? বলছে বিধানসভা ভোটে টিকিট পাচ্ছে৷ প্রতীক উর নিজে আমাকে বলেছে দাদা দল আমাকে টিকিট দিলেও নেবো না৷ একটা ছেলেকে আগে থেকে গদ্দার, বেইমান বলে দিলেন৷ কারণ আপনাদের স্তাবকে পরিণত হয়নি৷ সংবাদমাধ্যমে স্নো পাউডার মেখে বলে বেড়াচ্ছে প্রতীক উর ডিল করেছে৷ ও আমাকে নিজে বলেছে দাদা সংগঠনের কাজ করতে চাই৷ দল আমাকে বিধানসভা ভোটে টিকিট দিলেও লড়ব না৷ এটা না বললে আমার বিবেকে লাগত৷ এটা আমি বলতাম না৷ কিন্তু ভাল কর্মী কোথায় পাবেন? একটা ছেলে যাঁর রাজনীতি থেকে চাওয়া পাওয়া নেই৷'

Advertisement
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Abhishek Banerjee: টিকিট দিলেও ভোটে লড়তে চান না প্রতীক উর, দাবি অভিষেকের! দেখুন ভিডিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল