TRENDING:

CPIM Candidate List 2026: যাদবপুরে CPIM-এর প্রার্থী হেভিওয়েট বিকাশরঞ্জন ভট্টাচার্য! নবীনে নয়, অভিজ্ঞতায় যাদবপুর জয়ের স্বপ্ন বামেদের

Last Updated:

যাদবপুরে লড়বে প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। ছাত্রজীবনেই বিকাশরঞ্জন ভট্টাচার্য সিপিআই(এম)-এর সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ প্রকাশিত হল বামেদের প্রার্থী তালিকা। বামেদের প্রার্থী তালিকা প্রকাশ প্রেস কনফারেন্স উপস্থিত আছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, আরএসপি রাজ্য সম্পাদক তপন হোর, সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়।
বিকাশরঞ্জন ভট্টাচার্য
বিকাশরঞ্জন ভট্টাচার্য
advertisement

যাদবপুরে লড়বে প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। ছাত্রজীবনেই বিকাশরঞ্জন ভট্টাচার্য সিপিআই(এম)-এর সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরে তিনি ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত কলকাতা পুরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে বাম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরবর্তীতে ২০২০ সালে পশ্চিমবঙ্গ থেকে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মঞ্চে ঘুঙুরের বোলে ওঠে ঝড়! খুদে নৃত্যশিল্পী শিঞ্জিনীর প্রতিভায় মুগ্ধ দর্শকরা
আরও দেখুন

উত্তর দমদমে সিপিএমের প্রার্থী দীপ্সিতা ধর। উত্তরপাড়ায় সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্য়ায়। পানিহাটিতে লড়বেন কলতান দাশগুপ্ত। দমদমে সিপিএম প্রার্থী ময়ূখ বিশ্বাস। বরানগরে সায়নদীপ ভট্টাচার্য। রাজারহাট-নিউটাউনে লড়তে পারেন সপ্তর্ষি দেব, খড়দায় প্রার্থী হতে পারেন দেবজ্য়োতি দাস।

বাংলা খবর/ খবর/নির্বাচন/
CPIM Candidate List 2026: যাদবপুরে CPIM-এর প্রার্থী হেভিওয়েট বিকাশরঞ্জন ভট্টাচার্য! নবীনে নয়, অভিজ্ঞতায় যাদবপুর জয়ের স্বপ্ন বামেদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল