TRENDING:

Candidates List: বিজেপির ৮ বনাম বামেদের ২৮! মহিলা প্রার্থীর সংখ্যায় অনেকটায় এগিয়ে লাল ব্রিগেড! তৃণমূল এবার কী করবে?

Last Updated:

Candidates List: বেরিয়ে গেল বামেদের ও বিজেপির আংশিক তালিকা। সেখানে মহিলা মুখের সংখ্যা কত জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে ১৪৪টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বিজেপি। নন্দীগ্রাম এবং ভবানীপুর, দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও এক বার খড়্গপুর সদর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে রাসবিহারী কেন্দ্রে। হাওড়ার শিবপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অভিনেতা-রাজনীতিক রুদ্রনীল ঘোষ। বরাহনগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। কিন্তু ১৪৪ কেন্দ্রের মধ্যে বিজেপির মহিলা মুখের সংখ্যা মাত্র ৮। অপরদিকে, বামেদের প্রকাশ করা ১৯২ আসনের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ২৮। ফলে মহিলা প্রার্থীর সংখ্যায় বিজেপিকে অনেকটাই পিছনে ফেলল বামেরা। তবে, এখনও তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত না হওয়ায় কার মহিলা মুখের সংখ্যা সবচেয়ে বেশি হবে, সেটাই এখন দেখার।
বাম-বিজেপির মহিলা মুখ কত?
বাম-বিজেপির মহিলা মুখ কত?
advertisement

সোমবারেই প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করে দিল বামফ্রন্ট। সোমবার দুপুরে, বিমান বসু সিপিআইএম-সহ বামেদের শরিক দলগুলির প্রার্থী তালিকা ঘোষণা করেন। তালিকা নিয়ে যে জল্পনা ছিল গত কয়েকদিন ধরেই, সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল। যাদবপুরে বামেদের হয়ে ভোট লড়বেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, দমদম উত্তরে প্রার্থী হবেন দীপ্সিতা ধর, উত্তরপাড়া থেকে লড়াই করবেন মীনাক্ষী মুখার্জি। দীর্ঘ প্রার্থীতালিকা ঘোষণার আগে বিমান বসু ঘোষণা করেন, বামেদের সঙ্গে আসন সমঝোতা হয়েছে আইএসএফ-এর। সেই প্রার্থীতালিকা অবশ্য ঘোষণা করেননি বিমান। আলাদা করে সেই তালিকা হয়ত ঘোষণা করবে আইএসএফ।

advertisement

আরও পড়ুন: বোমার আঘাতে মৃত্যু হয়েছিল তামান্নার, সেই সন্তানহারা মা সাবিনা ইয়াসমিন এবার কালীগঞ্জের CPIM প্রার্থী

পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা দেখে মনে হচ্ছে, এবারেরও বিভিন্ন বয়সের, বিভিন্ন বৃত্তের, বিভিন্ন সংগঠনের মানুষকে প্রার্থী তালিকায় স্থান দিয়েছে বামেরা। তবে উল্লেখযোগ্য ভাবে বাদ পড়েছে বেশ কয়েকটি নাম। এবারের প্রার্থী তালিকায় নেই সৃজন ভট্টাচার্য বা শতরূপ ঘোষের মতো নাম। পাশাপাশি, অন্য কোনও পেশার বা বৃত্তের মানুষদেরও উপস্থিতি তেমন নেই। বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে সংগঠনের, রাজনীতির মানুষদেরই প্রার্থী করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর্দি থেকে পাঠানি! উৎসবের মুখে পাঞ্জাবির আধুনিক কালেকশন! কোনটা ট্রেন্ডিং জানুন
আরও দেখুন

বর্তমান বিধায়কদের মধ্যে আসানসোল দক্ষিণে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। বাঁকুড়ার শালতোড়া কেন্দ্রে এ বারও প্রার্থী হচ্ছেন চন্দনা বাউড়ি। জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে এ বারেও প্রার্থী করা হয়েছে শিখা চট্টোপাধ্যায়কে। বিজেপি সূত্রে আগেই জানা গিয়েছিল যে, বর্তমান বিজেপি বিধায়কদের অধিকাংশই এ বার টিকিট পাবেন। সেই অনুযায়ী প্রথম দফার প্রার্থী তালিকায় চেনা মুখেরই আধিক্য দেখা গিয়েছে। তবে বালুরঘাট কেন্দ্রের বর্তমান বিধায়ক অশোক লাহিড়ীর নাম প্রথম তালিকায় নেই। ওই আসনে প্রার্থী করা হয়েছে বিদ্যুৎ রায়কে।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Candidates List: বিজেপির ৮ বনাম বামেদের ২৮! মহিলা প্রার্থীর সংখ্যায় অনেকটায় এগিয়ে লাল ব্রিগেড! তৃণমূল এবার কী করবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল