TRENDING:

Iran Israel Attack: ইরান-ইজরায়েলের লড়াই, কেঁপে উঠেছে মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশ! ছড়িয়েছে আতঙ্ক

Videos
Author :
Last Updated: Mar 01, 2026, 21:52 IST

রবিবার ভোর থেকে একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান শহর। শহরের বিভিন্ন প্রান্তে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার বিশাল স্তম্ভ উঠতে দেখা যায়। এই হানার বিষয়টি স্বীকার করে ইজরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে, “ইরানের সন্ত্রাসের শাসন শেষ করতেই তেহরানের বুকে লাগাতার বোমা বর্ষণ করা হচ্ছে।” বিগত কয়েকদিন ধরেই ইজরায়েলি বায়ু সেনা একাধিক বিমান হানা চালিয়েছে। এই ঘটনাপ্রবাহ শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলার পর, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইের নিহত হন বলে দাবি করা হয়েছে। এই ঘটনার পর গোটা পশ্চিম এশিয়ায় নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। রাতভর ইরানের হামলার জেরে সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবু ধাবিতে এক জন এশীয় নাগরিকের মৃত্যু হয়েছে এবং সাত জন আহত হয়েছেন। দুবাই বিমানবন্দরে আহত হয়েছেন আরও চার জন কর্মী।মধ্যপ্রাচ্যে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের পাল্টা আক্রমণের জেরে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা তীব্র হয়। এর ফলে বহু দেশে আকাশসীমা বন্ধ করে দেওয়া হয় এবং একাধিক বিমানবন্দরে পরিষেবা ব্যাহত হয়।

Advertisement
বাংলা খবর/ভিডিও/Videos/
Iran Israel Attack: ইরান-ইজরায়েলের লড়াই, কেঁপে উঠেছে মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশ! ছড়িয়েছে আতঙ্ক
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল