TRENDING:

Dev SIR: যাদবপুরের কাটজুনগর হাইস্কুলে SIR শুনানির জন্য পৌঁছে গেলেন অভিনেতা-সাংসদ দেব

Author :
Last Updated: Jan 14, 2026, 16:15 IST

SIR হেয়ারিংয়ে যাদবপুরের কাটজুনগর হাইস্কুলে পৌঁছলেন দেব৷ যদিও তাঁর পরিবারের কাউকে দেখা যায়নি দেবের সঙ্গে৷ আজ, ১৪ তারিখ, বুধবার, দুপুর ১২:৩০টা নাগাদ হিয়ারিং-এর জন্য পৌঁছে যান অভিনেতা-সাংসদ৷ এর আগেই ৩ বারের সাংসদ দেবকে SIR হেয়ারিংয়ে তলব করার খবরে সুর চড়িয়েছিল শাসকদল৷ অভিযোগ করা হয়েছিল যে সাংসদ-অভিনেতাকে অকারণে হেনস্থা করা হচ্ছে৷ তবে কী কারণে দেব এবং তাঁর পরিবারের সদস্যকে ডাকা হয়েছে তা স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন৷ কেন SIR হেয়ারিংয়ে ডাকা হয়েছে দেব-কে, তা জানিয়েছিল নির্বাচন কমিশন৷ এক হ্যান্ডেলে জানানো হয়েছে এনুমারেশন ফর্মে যে অংশে ২০০২-এর সঙ্গে লিঙ্কের উল্লেখ করা কথা ছিল, সেই নির্দিষ্ট অংশটি খালি ছিল দেব এবং তাঁর পরিবারের নথিতে৷ এই কারণেই তাঁদের ডাকা হয়েছে৷ দেব জানিয়েছিল, “কোনও না কোনও কারণে আমি হেডলাইনে থাকছি। আমি পরিষ্কার বলতে চাই, আমি একজন ভারতীয়। আমাদের দেশে যা আইন আছে, আমাকে তা মানতেই হবে। এটা যদি ল অফ দ্য ল্যান্ড হয়, আমি সেটা ফলো করব। ব্যক্তিগতভাবে আমার এতে বলার কিছু নেই।” ঘাটালে জন্ম দেবের৷ তারপর বাবার কাজের সূত্রে পরিবারের সঙ্গে মুম্বই চলে যান এবং সেখানেই তিনি ছিলেন বহু বছর৷ পরে পশ্চিমবঙ্গে ফিরে এসে সিনেমা জগতে পা রাখেন দেব৷ টলিউডের সুপারস্টার হিরো তিনি৷ খুবই ব্যস্ত৷ এরই পাশাপাশি তিনি তৃণমূলের সাংসদ৷ বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার স্থায়ী বাসিন্দা।

Advertisement
বাংলা খবর/ভিডিও/বিনোদন/
Dev SIR: যাদবপুরের কাটজুনগর হাইস্কুলে SIR শুনানির জন্য পৌঁছে গেলেন অভিনেতা-সাংসদ দেব
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল