TRENDING:

West Bengal SIR News: ৬০ লক্ষ নাম...অনুমোদিত না বাদ? শনিবারের ভোটার তালিকা ঘিরে উৎকণ্ঠা

Last Updated: Feb 27, 2026, 16:39 IST

West Bengal SIR News | SIR-এর পরে ভোটার তালিকা প্রকাশ। শনিবার প্রথম তালিকায় প্রায় সব ভোটারেরই নাম থাকবে। কারও নামের পাশে লেখা থাকবে অনুমোদিত। কারও নামের পাশে বাদ। আর যে ৬০ লক্ষের বেশি ভোটারের, শুনানির পরে নথি যাচাই চলছে, তাঁদের পাশে লেখা থাকবে বিচারাধীন। এইখানেই অনেকের মনে আশঙ্কা। কারণ মনোনয়নের শেষ দিনে নাম বাদ গেলে এবার তো আর ভোটই দেওয়া যাবে না। এ নিয়ে তরজাও তুঙ্গে। প্রসঙ্গত, গত বুধবার মমতা বলেন, ‘‘এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত, প্রথমে ৫৮ লক্ষ বাদ দিয়ে দিল। তার পর আবার লুকিয়ে লুকিয়ে বাদ দিচ্ছে, যে রুলস প্রথমে ছিলই না, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে ৫০ লক্ষ নয়, ৮০ লক্ষ হবে। ২০ লক্ষ ভোটার যদি মারাও গিয়েছে ধরে নিই, তা হলে প্রায় এক কোটি ২০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে।’’

Advertisement
বাংলা খবর/ভিডিও/নির্বাচন/
West Bengal SIR News: ৬০ লক্ষ নাম...অনুমোদিত না বাদ? শনিবারের ভোটার তালিকা ঘিরে উৎকণ্ঠা
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল