TRENDING:

Latest Videos

Watch latest videos on breaking news, politics, sports, fashion, celebrities and more.

কলেজে ৫১ বিষয়ে অধ্যাপক, ১ হাজার সহকারী অধ্যাপক নিয়োগ! জানুন বিশদে

Last Updated: Feb 28, 2026, 11:58 IST

Assistant Professors Recruitment: কলেজে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি। কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি কলেজ সার্ভিস কমিশনের। ৫১টি বিষয়ে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ১ হাজারের কাছে শূন্যপদ সহকারী অধ্যাপকের। ইতিমধ্যেই শুরু অনলাইনে আবেদনের প্রক্রিয়া। ১৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। গত ১০ বছরে সাড়ে ন’হাজার সহকারী অধ্যাপক নিয়োগ করেছে রাজ্য সরকার।

Advertisement

মার্চের শুরুতেই নতুন শিক্ষকরা পাবেন নিয়োগপত্র, নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর

Last Updated: Feb 28, 2026, 11:47 IST

SSC Teachers Recruitment 2026: মার্চের শুরুতেই স্কুলে নতুন শিক্ষকরা পাবেন নিয়োগপত্র। ২ মার্চই একাদশ-দ্বাদশে শিক্ষকদের নিয়োগপত্র দেওয়া হবে। প্রথম দফায় ৬২ জনকে নিয়োগপত্র পর্ষদের, নথি যাচাইয়ের পরই স্কুলে যোগ দেবেন শিক্ষকরা, নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর।

সরকারি নাকি বেসরকারি! 'এই' জেলার অভিভাবকদের কোন স্কুলের উপরে বেশি আস্থা?

Last Updated: Feb 27, 2026, 18:54 IST

প্রাথমিক শিক্ষায় সরকারি, নাকি বেসরকারি স্কুল? ছেলেমেয়েদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের ভরসার কোন স্কুল। জেলা শিক্ষা ভবনের তথ্য আবার ঘুরে দাঁড়িয়েছে সরকারি প্রাথমিক স্কুলগুলি।

Advertisement

Bratya Bose: রাজ্যের স্কুল শিক্ষায় বড় বদল! ২৫০০ কোটির প্রকল্পে ৪৩০টি মডেল স্কুল

Last Updated: Feb 27, 2026, 06:05 IST

রাজ্যে চারশো তিরিশটি মডেল স্কুল ও সাতাশিটি অনগ্রসর স্কুলেরও পরিকাঠামো উন্নয়নে জোর। স্কুল শিক্ষার সম্প্রসারণ প্রকল্পে দু’হাজার পাঁচশো কোটি খরচ করা হবে। জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশেষভাবে সক্ষমদের সাহায্য, ডিজিটাল পরিকাঠামো তৈরিতে জোর রাজ্যের।

ক্লাস এইটের বইয়ে অশালীন শব্দ! পড়ুয়াদের মনে ছাপ ফেলতে পারে, বলছেন অভিভাবকরা

Last Updated: Feb 24, 2026, 18:10 IST

মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস এইটের বই। সহিত্যমেলা। এই বইয়েই অশালীন শব্দের ব্যবহার। এ নিয়ে জোর বিতর্ক। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সাহিত্যিক সমরেশ বসুর লেখা গল্প, নাম আদাব৷ এই গল্পের মধ্যে অশালীন শব্দের ব্যবহার নিয়ে উঠছে প্রশ্ন৷ এই গল্পটি পড়ানো হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস এইটে, সাহিত্যমেলা বইয়ে৷ আর এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক৷ কেন  অশালীন শব্দ রয়েছে এমন গল্প রয়েছে পাঠ্যবইয়ে? উঠেছে প্রশ্ন৷ এতে কম বয়সি পড়ুয়াদের মনে প্রভাব পড়তে পারে৷ এই নিয়ে সরব হয়েছেন অভিভাবকরা৷ তাঁরা চান গল্পের বই থেকে অশালীন শব্দ বাদ দেওয়া হোক৷ 

Advertisement

ধুন্ধুমার কাণ্ড! মাধ্যমিক পরীক্ষার্থীকে বেদম মার, তারপর যা ঘটল..., জানলে শিউরে উঠবেন

Last Updated: Feb 10, 2026, 08:38 IST

Madhyamik Examination: বাদুড়িয়ায় মাধ্যমিক পরীক্ষার্থীকে মার! বাবা তৃণমূল নেতা হওয়ায় ছেলেকে মার! বাদুড়িয়ার উত্তর শেরপুরের ঘটনা। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পরীক্ষায় পড়ুয়া। ISF নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ। বাবার নামে কটূক্তির প্রতিবাদ করায় ছেলেকে মার!

ছাত্রদের থেকে শেখা ও বিকশিত ভারত নিয়ে আলোচনা! ঠিক কী পরামর্শ মোদির?

Videos
Last Updated: Feb 09, 2026, 20:58 IST

শুধু পাঠ্যপুস্তকের গণ্ডিতে আটকে না থেকে জীবনের পরীক্ষার পাঠও দিলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর পরিচয়ের বাইরে আজ তিনি শিক্ষকের ভূমিকায়, দেশজুড়ে পড়ুয়াদের উদ্দেশে মনোবল বাড়ানোর বার্তা দিলেন। বোর্ড পরীক্ষার প্রাক্কালে আয়োজিত ‘পরীক্ষা পে আলোচনা’ অনুষ্ঠানে তিনি বলেন, পরীক্ষা কোনও ভয়ের বিষয় নয়, বরং উৎসবের মতো করেই তা নেওয়া উচিত। পরীক্ষাকে জীবনের একমাত্র মানদণ্ড হিসেবে না দেখে শেখার প্রক্রিয়ার স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী পড়ুয়াদের মানসিক চাপ কমাতে সময় ব্যবস্থাপনা, নিয়মিত অভ্যাস এবং আত্মবিশ্বাস বজায় রাখার গুরুত্বের কথাও তুলে ধরেন। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে সতর্ক করেন তিনি। ভার্চুয়াল দুনিয়ার অতিরিক্ত আকর্ষণে মনোযোগ বিচ্যুত হওয়ার ঝুঁকির কথা উল্লেখ করে বলেন, প্রয়োজনের বাইরে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করাই শ্রেয়। বিশেষ করে অনলাইন বেটিং গেমের মতো আসক্তিকর প্ল্যাটফর্ম থেকে দূরে থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী, যেগুলি ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে বলে তিনি মন্তব্য করেন। শুধু পড়ুয়াদের নয়, অভিভাবক ও শিক্ষকদের প্রতিও তাঁর আহ্বান ছিল—পরীক্ষার সময়ে সন্তানদের উপর অযথা চাপ না দিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর। সঠিক পরিবেশ ও ইতিবাচক মানসিকতা গড়ে তুললেই পড়ুয়ারা নিজেদের সেরাটা দিতে পারবে, এমনটাই বার্তা দেন প্রধানমন্ত্রী।

Advertisement

মাধ্যমিক পরীক্ষার হলে স্কুল পরিদর্শককে পেটালেন শিক্ষকরা, নার্সিংহোমে ভরতি আক্রান্ত! কোথায়?

Last Updated: Feb 04, 2026, 20:47 IST

Madhyamik Exam 2026: মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে নজিরবিহীন ঘটনা। জামালপুরে স্কুল পরিদর্শক পেটালেন শিক্ষকরা। পরীক্ষাকেন্দ্রে শিক্ষাকর্মীর ফোন বাজেয়াপ্ত SI-এর। শিক্ষকদেরও তল্লাশির নির্দেশে SI-এর উপর চড়াও। স্কুল পরিদর্শককে মারধর করে আটকে রাখার অভিযোগ। জামালপুর থানার পুলিশ গিয়ে SI কে উদ্ধার করে। নার্সিংহোমে ভরতি জামালপুর পূর্বের স্কুল পরিদর্শক।

মাধ্যমিকের দু’দিন আগেও অমিল অ্যাডমিট! ১০০০০ টাকা জরিমানা হাইকোর্টের

Last Updated: Jan 30, 2026, 19:16 IST

High Court on Madhyamik Exam: মাধ্যমিকের দু’দিন আগেও অমিল অ্যাডমিট! নামি স্কুলের গাফিলতিতে ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা। স্কুল কর্তৃপক্ষ কে ১০০০০ টাকা জরিমানা হাইকোর্টের। আজ সন্ধের মধ্যে পড়ুয়াকে এনরোলমেন্টের নির্দেশ। পর্ষদকে জরুরি ভিত্তিতে অ্যাডমিট প্রদানের নির্দেশ। স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ শুরুর নির্দেশ।

Advertisement

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অমিল! নামী স্কুলের গাফিলতিতে ক্ষুব্ধ বিচারপতি

Last Updated: Jan 30, 2026, 19:06 IST

Madhyamik Exam 2026: মাধ্যমিকের দু’দিন আগেও অমিল অ্যাডমিট! নামি স্কুলের গাফিলতিতে ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা। স্কুল কর্তৃপক্ষ কে ১০০০০ টাকা জরিমানা হাইকোর্টের। আজ সন্ধের মধ্যে পড়ুয়াকে এনরোলমেন্টের নির্দেশ। পর্ষদকে জরুরি ভিত্তিতে অ্যাডমিট প্রদানের নির্দেশ। স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ শুরুর নির্দেশ।

মাধ্যমিকের দু’দিন আগেও মিলল না অ্যাডমিট! ১০০০০ টাকা জরিমানা হাইকোর্টের

Last Updated: Jan 30, 2026, 18:57 IST

সোমবার মাধ্যমিক, এখনও এল না অ্যাডমিট কার্ড। ভবানীপুরের নামী স্কুলের গাফিলতিতে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। স্কুল কতৃপক্ষকে ১০০০০ টাকা জরিমানা হাইকোর্টের। শুক্রবার সন্ধের মধ্যে এনরোলমেন্ট চেয়ে আবেদন করতে নির্দেশ মাধ্যমিক পড়ুয়া অয়ন দাসকে। মধ্যশিক্ষা পর্ষদকে জরুরি ভিত্তিতে অ্যাডমিট কার্ড প্রদানের নির্দেশ বিচারপতির। লেট ফি বা জরিমানা নিয়ে এনরোলমেন্ট নথিভুক্ত করবে মাধ্যমিক বোর্ড, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ভবানীপুরের স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে।

Advertisement

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের মেধাতালিকায় দুই অযোগ্য প্রার্থীর নাম!

Last Updated: Jan 30, 2026, 16:57 IST

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকায় দুই অযোগ্য প্রার্থীর নাম। ইন্টারভিউয়ের পর মেধা তালিকায় নামও উঠে যায় দুই অযোগ্য প্রার্থীর। এবার তা নজরে আসায় তাদের নাম বাতিল করল এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের তরফে নির্দেশিকা জারি করে তাদের নাম বাতিল করা হল৷ এর আগে ইন্টারভিউ শুরুর সময় একাধিক অযোগ্য প্রার্থীদের নাম বাতিল করে দেওয়া হয়েছিল। তারপরেও দুই অযোগ্য প্রার্থীর নাম কী করে মেধা তালিকায় চলে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। মেধাতালিকা প্রকাশের এক সপ্তাহ বাদে তা নজরে আসায় আদালতের নির্দেশ অনুযায়ী ওই দুই প্রার্থীর প্রার্থী পদ

হাতে মাত্র ৭ দিন! মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে ভাল নম্বর পেতে চান? রইল শেষ মুহূর্তের টিপস

Last Updated: Jan 27, 2026, 17:30 IST

Madhyamik Exam 2026: আর দিন কয়েক পরেই মাধ্যমিক পরীক্ষা। জীবনের সবথেকে বড় পরীক্ষায় বসতে চলেছে ছাত্র-ছাত্রীরা। পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীরা উৎকন্ঠায় থাকে। সারাবছর পড়াশোনা করার পাশাপাশি শেষ মুহূর্তে আর কী কী প্রস্তুতি নেওয়া যায়?

Advertisement

মাধ্যমিকে ইতিহাসেও উঠবে ছাঁকা নম্বর! সেরা টিপস দিলেন শিক্ষক

Last Updated: Jan 27, 2026, 17:26 IST

সামনেই মাধ্যমিক পরীক্ষা। ছাত্রজীবনের প্রথম বড় এই চ্যালেঞ্জকে ঘিরে এখন পরীক্ষার্থীদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। হাতে আর মাত্র কয়েক দিন। এমন সময়ে ইতিহাসের মতো বিষয় নিয়ে অনেকের মনেই রয়েছে বাড়তি দুশ্চিন্তা। এই পরিস্থিতিতে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় ভাল নম্বর পাওয়ার জন্য শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ দিকনির্দেশ দিলেন ইতিহাসের শিক্ষক।

UGC Equity Guideline কী? জেনারেল ক্যাটেগরির পড়ুয়াদের বিপদ? UGC-র নয়া নিয়মে কেন বিক্ষোভ

Last Updated: Jan 27, 2026, 12:35 IST

ইউজিসি-র তরফে ‘প্রোমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন’ রেগুলেশনের অধীনে একাধিক বিষয়ে জোর দেওয়া হচ্ছে। শুধু জাতি পরিচয় নয়, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা অন্য যে কোনও রকম পরিচয়ভিত্তিক অসাম্য দূর করতেই উদ্যোগী হতে বলা হয়েছে দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে। নয়া বিধিতে উল্লেখ করা হয়েছে, প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ‘ইকুয়াল অপারচুনিটি সেন্টার’ গঠন করতে হবে। সেই কেন্দ্রের চেয়ারম্যান হবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা কলেজের অধ্যক্ষ। থাকবে একটি ‘ইকুইটি কমিটি’। সেখানে থাকবেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্র প্রতিনিধিরা। এ ছাড়া থাকবেন নাগরিক সমাজের একজন প্রতিনিধিও। তবে তাঁদের প্রত্যেককেই তফশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণি, বিশেষ ভাবে সক্ষম এবং মহিলা হতে হবে।

Advertisement
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল