TRENDING:

West Medinipur News: বৃষ্টির পরেই ধানখেতে ওটা কী? কাছে যেতেই চোখ কপালে কেশিয়াড়িবসীর, হুলস্থুল কাণ্ড গ্রামে!

Last Updated:
ঝোড়ো বৃষ্টির জেরে জঙ্গল ছেড়ে গ্রামে ঢুকে পড়ল চিত্রল হরিণ। কেশিয়াড়িতে গ্রামবাসী ও বন দফতরের যৌথ উদ্যোগে উদ্ধার করা হল প্রাণীটিকে। জানুন এই চমকপ্রদ ঘটনার বিস্তারিত।
advertisement
1/6
বৃষ্টির পরেই ধানখেতে ওটা কী? কাছে যেতেই চোখ কপালে কেশিয়াড়িবসীর, হুলস্থুল কাণ্ড গ্রামে!
মঙ্গলবার দুপুরে ঝোড়ো বৃষ্টিতে ভিজে একেবারে নাজেহাল অবস্থা হয়েছিল কেশিয়াড়ির। তবে সেই বৃষ্টির রেশ কাটতে না কাটতেই বিকেলের দিকে ঘটল এক চমকপ্রদ ঘটনা। নছিপুর পঞ্চায়েতের খকরা গ্রামের একটি ধানখেত হঠাৎই হয়ে উঠল কৌতূহলের কেন্দ্রবিন্দু—সেখানে দেখা মিলল এক পূর্ণবয়স্ক হরিণের!(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
2/6
স্থানীয় বাসিন্দারা প্রথমে দূর থেকে বিষয়টি টের পান। কেউ ভেবেছিলেন হয়ত গরু বা ছাগল ঢুকে পড়েছে জমিতে। কিন্তু কাছে যেতেই চোখ কপালে—এ যে একেবারে বনের সোনালী দুরন্ত! অসহায়ভাবে দাঁড়িয়ে থাকা হরিণটিকে ঘিরে মুহূর্তে ভিড় জমে যায়। ভয় না পেয়ে গ্রামবাসীরাই এগিয়ে আসেন উদ্ধার কাজে।
advertisement
3/6
গ্রামের কয়েকজন যুবক অত্যন্ত সাবধানে হরিণটিকে ঘিরে ধরে। কেউ জল দেয়, কেউ আবার দূরত্ব বজায় রেখে পরিস্থিতি সামাল দেয়। মানবিকতার এই দৃশ্য দেখে অনেকেই মুগ্ধ হন। খবর দেওয়া হয় কেশিয়াড়ি থানার পুলিশ ও বন দফতরে।
advertisement
4/6
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও বনকর্মীরা। গ্রামবাসীদের সহযোগিতায় হরিণটিকে নিরাপদে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় তারা। পরে জানা যায়, এটি একটি চিত্রল হরিণ বা ‘স্পটেড ডিয়ার’, যা সাধারণত জঙ্গলের গভীরেই থাকে।
advertisement
5/6
বন দফতরের অনুমান, দুপুরের ঝোড়ো হাওয়া ও বৃষ্টির জেরে দিশেহারা হয়ে নয়াগ্রামের জঙ্গল থেকে পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়ে এই হরিণটি। হঠাৎ অপরিচিত পরিবেশে এসে সেটি আরও আতঙ্কিত হয়ে পড়ে এবং ধানখেতেই আশ্রয় নেয়।
advertisement
6/6
বর্তমানে হরিণটি সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানিয়েছেন বন আধিকারিকরা। তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনার পর গ্রামবাসীদের তৎপরতা ও মানবিক ভূমিকার প্রশংসা করছে প্রশাসন। ইতিমধ্যে চিকিৎসার পর নিরাপদ বাসস্থানে ছেড়ে দেওয়া হবে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: বৃষ্টির পরেই ধানখেতে ওটা কী? কাছে যেতেই চোখ কপালে কেশিয়াড়িবসীর, হুলস্থুল কাণ্ড গ্রামে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল