TRENDING:

Basanta Utsav: দোলের দিন রাজ্য জুড়ে রঙিন ছবি! শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব মেদিনীপুরে, রবীন্দ্র আঙ্গিকে আয়োজন, দেখুন মুগ্ধ করা ছবি

Last Updated:
West Medinipur Basanta Utsav 2026: শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসবে মেতে উঠল মেদিনীপুর শহর ও তার পার্শ্ববর্তী এলাকা। রবীন্দ্র আঙ্গিকে বসন্ত বন্দনা, আবৃত্তি, নৃত্যনাট্য, প্রভাতফেরি, বসন্তের গান এবং আবির খেলায় অংশ নেন ছোট থেকে বড় সকলেই।
advertisement
1/6
দোলের দিন রাজ্য জুড়ে রঙিন ছবি! শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব মেদিনীপুরে, দেখুন ছবিতে
বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম দোল উৎসব। আবির ও রঙের ছোঁয়ায় এই দিনটি হয়ে ওঠে আনন্দ, সম্প্রীতি ও মিলনের প্রতীক। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে এদিন রঙের উৎসবে মেতে ওঠেন আপামর মানুষ। কোথাও রবীন্দ্রনাথের গানে-নাচে, কোথাও আবার সাংস্কৃতিক অনুষ্ঠানে ধরা পড়ে বসন্তের আবেশ। (ছবি ও তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
2/6
মেদিনীপুর শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় দোল উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্র আঙ্গিকে বসন্ত বন্দনা, আবৃত্তি ও নৃত্যনাট্যের মধ্য দিয়ে বসন্তকে বরণ করে নেন শিল্পীরা। প্রভাতফেরি, বসন্তের গান এবং আবির খেলায় অংশ নেন ছোট থেকে বড় সকলেই। উৎসব যেন একসূত্রে বেঁধে দেয় সমাজের নানা স্তরের মানুষকে।
advertisement
3/6
 বেলদা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় রঙের উৎসব। রবীন্দ্রনৃত্য ও বসন্তের গানে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে সকলে মিলিতভাবে আবির খেলায় অংশ নেন। নারী-পুরুষ নির্বিশেষে সকলে রঙের আনন্দ ভাগ করে নেন একে অপরের সঙ্গে।
advertisement
4/6
দাঁতনের বন্ধন সাংস্কৃতিক সংঘের উদ্যোগে এ বছর আয়োজিত হয় ‘বসন্ত বন্ধন’ উৎসব। নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনভর চলে অনুষ্ঠান। শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। আবিরে রাঙা মুখ আর হাসির উচ্ছ্বাসে ভরে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। উদ্যোক্তাদের মতে, এই উৎসব সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।
advertisement
5/6
খড়গপুর গ্রামীণ এলাকার মাদপুরে শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সকালে পদযাত্রার মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। হলুদ পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীরা বসন্তের গান গেয়ে পরিবেশকে রাঙিয়ে তোলেন। সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় দিনটি।
advertisement
6/6
সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে দোল উৎসব হয়ে ওঠে রঙ, সুর ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলা। নানা আয়োজনে ধরা পড়ে বাঙালির চিরন্তন সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া। বসন্তের এই রঙিন আবেশ যেন নতুন উদ্যমে ভরিয়ে দেয় সকলের মন।(ছবি ও তথ্য: রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Basanta Utsav: দোলের দিন রাজ্য জুড়ে রঙিন ছবি! শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব মেদিনীপুরে, রবীন্দ্র আঙ্গিকে আয়োজন, দেখুন মুগ্ধ করা ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল