TRENDING:

West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন, কবে থেকে বাড়বে তাপমাত্রা? জেনে নিন

Last Updated:
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কিছু দিন শীতের আমেজ অনুভূত হবে কলকাতা-সহ গোটা রাজ্যেই। তার পর ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।
advertisement
1/6
রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন, কবে থেকে বাড়বে তাপমাত্রা? জেনে নিন
রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। আরও দু’দিন শীতের আমেজ বজায় থাকবে। সকালে ও রাতে শীতের আমেজ চলবে তারপরেও। দিনে শীতের অনুভূতি কার্যত উধাও থাকবে। উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তাপমাত্রার ওঠানামায় কিছু জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।
advertisement
2/6
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কিছু দিন শীতের আমেজ অনুভূত হবে কলকাতা-সহ গোটা রাজ্যেই। তার পর ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আগামী তিন দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তার পরের চার দিনে পারদ চড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
3/6
পূর্বাভাস মতোই কলকাতায় ১৫, ১৬ ডিগ্রিতে থাকবে পারদ। আগামী দু’দিন এরকমই থাকবে তাপমাত্রা। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে চড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষে কলকাতার ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলাতে একই রকম তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
4/6
ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে।
advertisement
5/6
কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। রাতে ও সকালে শীতের অনুভূতি থাকবে। হালকা শীতের আমেজ থাকবে। আজ, মঙ্গলবার ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। আগামী দু’দিন তাপমাত্রা থাকবে ১৫/১৬ ডিগ্রির ঘরে।
advertisement
6/6
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো পরিষ্কার আকাশ। সকালে হালকা শিশির/ কুয়াশার সম্ভাবনা। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। বৃহস্পতিবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন, কবে থেকে বাড়বে তাপমাত্রা? জেনে নিন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল