TRENDING:

West Bengal Weather Update: কলকাতা-সহ রাজ্যে চড়ল পারদ, থাকবে কুয়াশা, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

Last Updated:
শীত কমছে। ধীরে ধীরে আবার বাড়তে শুরু করেছে তাপমাত্রা। কলকাতার পারদ রবিবার এক ধাক্কায় বেশ খানিকটা চড়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ঠান্ডা কমেছে।
advertisement
1/6
কলকাতা-সহ রাজ্যে চড়ল পারদ, থাকবে কুয়াশা, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
সকালে শীতের আমেজ আরও একটু কমল। সকালে শীতের আমেজ এবং বেলা বাড়লে শীত উধাও হবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। পরে পরিষ্কার আকাশ। রোদ উঠলেই শীতের আমেজ কমবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/6
শীত কমছে। ধীরে ধীরে আবার বাড়তে শুরু করেছে তাপমাত্রা। কলকাতার পারদ রবিবার এক ধাক্কায় বেশ খানিকটা চড়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ঠান্ডা কমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস রয়েছে। তবে এখনও কিছু কিছু জেলায় কুয়াশার সতর্কতা রয়েছে।
advertisement
3/6
সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গে। ঘন কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকবে সোমবার পর্যন্ত। বাকি সব জেলাতেই মাঝারি কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে। আজ, সোমবার বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমানে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামিকাল, মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ২৪ পরগনা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
advertisement
4/6
স্বাভাবিকের উপরে রয়েছে দিন ও রাতের তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ। দিনের বেলায় শীতের আমেজ কমবে। আগামিকাল, মঙ্গলবার আরও সামান্য বাড়বে তাপমাত্রা। আগামী পাঁচ থেকে সাত দিন তাপমাত্রার ওঠানামা চলবে। তবে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রার ওঠানামা।
advertisement
5/6
এদিকে কলকাতায় আরও কিছুটা বাড়ল তাপমাত্রা। আজ, সোমবার ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। ১-২ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ৷ সকালের দিকে হালকা ধোঁয়াশা/কুয়াশার সম্ভাবনা কলকাতায়। আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া। দিনের বেলায় শীত উধাও। সকালে আর সন্ধ্যায় শীতের অনুভূতি থাকবে। কলকাতায় তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
6/6
কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৯ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
West Bengal Weather Update: কলকাতা-সহ রাজ্যে চড়ল পারদ, থাকবে কুয়াশা, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল