TRENDING:

West Bengal Weather Update: উইকেন্ডে বাড়ল শীতের আমেজ ! শেষ বেলায় জমিয়ে উত্তুরে হাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

Last Updated:
মাঘ ফুরিয়ে এল প্রায়। শীতেও ভাটা পড়ে গিয়েছিল। কিন্তু ফের তাপমাত্রা কমতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে তাপমাত্রা কমতে পারে।
advertisement
1/6
উইকেন্ডে বাড়ল শীতের আমেজ ! শেষ বেলায় জমিয়ে উত্তুরে হাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
উইকেন্ডে বাড়ল শীতের আমেজ। শেষ বেলায় জমিয়ে উত্তুরে হাওয়া। আরও একবার কলকাতায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় একই রকম থাকবে তাপমাত্রা। সোমবার বা মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে কলকাতায় ফের ১৬ ডিগ্রিতে চড়বে পারদ। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/6
মাঘ ফুরিয়ে এল প্রায়। শীতেও ভাটা পড়ে গিয়েছিল। কিন্তু ফের তাপমাত্রা কমতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে তাপমাত্রা কমতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র ফের ফিরতে পারে শীতের আমেজ। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় অন্তত দুই ডিগ্রি কমবে তাপমাত্রা। অর্থাৎ, কলকাতায় ফের ১৩ ডিগ্রির ঘরে নামতে পারে পারদ।
advertisement
3/6
ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা হাজার মিটারের মধ্যে থাকবে সকালের দিকে।
advertisement
4/6
কলকাতা-সহ বাকি জেলাগুলিতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে। কলকাতায় উইকেন্ডে জমিয়ে শীতের আমেজ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নীচে থাকবে। আগামী ২৪ ঘণ্টায় একইরকম থাকবে তাপমাত্রা। রাতে ও সকালে শীতের অনুভূতি বাড়ল। শনিবারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা।
advertisement
5/6
শীতল হাওয়ায় নামল পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো ১৪ ডিগ্রিতে কলকাতার তাপমাত্রা। পরিষ্কার আকাশ। সকালে হালকা শিশির এবং কুয়াশার সম্ভাবনা। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। শীতের অনুভূতি কিছুটা বাড়বে। আগামী সপ্তাহে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা।
advertisement
6/6
কলকাতায়, আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৮ থেকে ৭৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
West Bengal Weather Update: উইকেন্ডে বাড়ল শীতের আমেজ ! শেষ বেলায় জমিয়ে উত্তুরে হাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল