West Bengal Weather Update: পূর্বাভাস মতোই উইকেন্ডে বাড়ল শীতের আমেজ ! এই ঠান্ডা আরও কতদিন থাকবে? জেনে নিন
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ফের ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে। নতুন করে শীতের আমেজ অনুভূত হচ্ছে শহর জুড়ে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণেও তাপমাত্রা ধারাবাহিক ভাবে কমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আপাতত ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকবে।
advertisement
1/6

পূর্বাভাস মতোই উইকেন্ডে বাড়ল শীতের আমেজ। শেষ বেলায় জমিয়ে উত্তুরে হাওয়া। আরও একবার কলকাতায় পরপর দু’দিন ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে রয়েছে। আরও তিন-চার দিন শীতের আমেজ বজায় থাকবে সকালে ও রাতে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ (Photo: Siddhartha Sarkar)
advertisement
2/6
আগামিকাল, সোমবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। বুধ-বৃহস্পতিবারের মধ্যে কলকাতায় ফের ১৬ ডিগ্রিতে চড়বে পারদ। আগামী সপ্তাহে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলাতে একই রকম থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে তাপমাত্রা। উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে, তবে ২-৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রার ওঠানামা চলবে।
advertisement
3/6
ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা রয়েছে সকালের দিকে।
advertisement
4/6
কলকাতায় জমিয়ে শীতের আমেজ রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রিরও বেশি নীচে থাকবে। রাতে ও সকালে শীতের অনুভূতি কিছুটা বাড়ল। তিনবার হালকা শীতের আমেজ থাকবে। আজ, রবিবারেও ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা কলকাতায়।
advertisement
5/6
শীতল হাওয়ায় নামল পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো পরপর দু’দিন ১৪ ডিগ্রিতে কলকাতার তাপমাত্রা। পরিষ্কার আকাশ। সকালে হালকা শিশির এবং কুয়াশার সম্ভাবনা। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। আগামিকাল, সোমবার থেকে সামান্য বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। তবে ২-৩ ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ থাকবে তাপমাত্রার ওঠানামা।
advertisement
6/6
কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৫ থেকে ৮৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
West Bengal Weather Update: পূর্বাভাস মতোই উইকেন্ডে বাড়ল শীতের আমেজ ! এই ঠান্ডা আরও কতদিন থাকবে? জেনে নিন