West Bengal SIR Final List: ভয় নেই! চূড়ান্ত তালিকায় নাম না থাকলে..কীভাবে তুলবেন নিজের নাম? আছে উপায়
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
যাঁদের নামের পাশে ‘অ্যাডজুডিকেশন’ লেখা থাকবে, অর্থাৎ, যাঁদের ভোটার হওয়ার বিষয়টি ‘বিচারাধীন’ তাঁদের নাম পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্টের মাধ্যমে যোগ হতে পারে চূড়ান্ত ভোটার তালিকায়৷ কিন্তু, সেখানেও নাম না থাকলেও আছে আবেদনের উপায়৷
advertisement
1/7

শনিবার, ২৮ ফেব্রুয়ারি রাজ্যে প্রকাশিত হল এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা৷ এরপরে অবশ্য ‘অ্যাডজুডিকেশন’-এর আওতাভুক্ত, অর্থাৎ, বিচারাধীন নামগুলি সাপ্লিমেন্টারি চার্জশিটে যুক্ত হতে থাকবে৷ এদিন মোট ৭ কোটি ৮ লক্ষ ভোটারেরই নাম রয়েছে বলে জানা গিয়েছে৷ নাম রাখা হয়েছে তিনটি ক্যাটেগরিতে৷
advertisement
2/7
যাঁদের নামের পাশে লেখা রয়েছে ‘অ্যাপ্রুভড’, তাঁদের কোনও সমস্যা নেই৷ এছাড়াও, ‘ডিলিটেড’ তালিকাতেও থাকছে ভোটারদের নাম৷ সবশেষে, যাঁদের ভোটার হওয়ার বিষয়টি বিচারাধীন, তাঁদের নাম ‘অ্যাডজুডিকেশন’-এর তালিকায় থাকবে৷
advertisement
3/7
এর মধ্যে অমীমাংসিত ভোটারদের নিয়েই বাড়ছে সংশয়, তৈরি হয়েছে জটিলতা। রাজ্যে মোট ৬০ লক্ষ ৬ হাজার অমীমাংসিত ভোটার রয়েছে। কমিশনের আশ্বাস আপাতত অমীমাংসিত ভোটাররা ভোট দিতে পারবেন। তারপর দফায় দফায় সাপ্লিমেন্টারি তালিকা বের করবে কমিশন।
advertisement
4/7
কিন্তু চূড়ান্ত তালিকায় নাম না থাকলে কী করবেন? কীভাবে নিজের নাম তুলবেন?
advertisement
5/7
এসআইআর তালিকায় নাম না থাকলে ১৫দিনের মধ্যে নির্বাচন আধিকারিক (DEO)-র কাছে আবেদন করতে পারবেন। সমাধান না হলে বিষয়টি মুখ্য নির্বাচনী আধিকারিক,ceo-র কাছে যেতে হবে।
advertisement
6/7
সেখানেও যদি আবেদন গৃহীত না হয়, তাহলে ফর্ম ৬ ডাউনলোড করে নতুন করে ভোটার হিসেবে নাম তুলতে পারবেন। তবে মনে রাখতে হবে, মনোনয়ন জমার শেষ দিনের ১০ দিন আগে ফর্ম ৬ জমা দিতে হবে।
advertisement
7/7
জানা গিয়েছে, সমস্ত জেলা মিলে ডিলিটেড ক্যাটাগরিতে মোট সাত লক্ষ নাম বাদ পড়তে চলেছে৷ সূত্রের খবর, যাদের শুনানিতে ডাকা হয়েছে তাদের মধ্যে থেকেই খসড়া তালিকা বাদ দিয়েই রাজ্যজুড়ে বাদ পড়তে চলেছে সাত লক্ষ নাম৷ এর আগে খসড়া তালিকায় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল৷ ডিলিটেড ক্যাটেগরির সংখ্যা তাতে যোগ করলে, এখনও পর্যন্ত ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছে বলে জানাচ্ছে ওয়াকিবহাল মহল৷
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
West Bengal SIR Final List: ভয় নেই! চূড়ান্ত তালিকায় নাম না থাকলে..কীভাবে তুলবেন নিজের নাম? আছে উপায়