TRENDING:

ভোটার তালিকায় ‘মৃত’...! নাম গায়েব ২৬ জীবিত ব্যক্তির, জলপাইগুড়িতে 'চা' হাতে অভিনব প্রতিবাদ

Last Updated:
West Bengal SIR Final List: জলপাইগুড়িতে ভোটার তালিকায় জীবিত মানুষদের ‘মৃত’ দেখিয়ে নাম বাদ পড়ার অভিযোগে অভিনব প্রতিবাদ দেখা গেল। ‘ভূত’ সেজে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে চা পান করে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা। তাঁদের দাবি, এসআইআর প্রক্রিয়ায় ভুল হয়েছে। প্রশাসনের কাছে দ্রুত বৈধ ভোটারদের নাম পুনর্বহালের দাবি উঠেছে।
advertisement
1/5
ভোটার তালিকায় ‘মৃত’..! নাম গায়েব ২৬ জীবিত ব্যক্তির, জলপাইগুড়িতে 'চা' হাতে অভিনব প্রতিবাদ
'ভূত’ সেজে এবং 'মৃত' প্লাকার্ড হাতে চা পান করছেন ভোটাররা। শুনেই অবাক হচ্ছেন? ভাবছেন ভূতেরা আবার চা খায় নাকি? কিন্তু জলপাইগুড়িতে দেখা গেল এমনই এক অদ্ভুত দৃশ্য। এই ভূত আসলে ভোটার তালিকায় ‘মৃত’, বাস্তবে জীবিত।
advertisement
2/5
এসআইআর-এর চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়তেই 'ভূতের চা পান' দেখিয়ে অভিনব প্রতিবাদের ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে। জীবিত হয়েও ভোটার তালিকায় নাম ‘ডিলিট’—এ কেমন গণতন্ত্র? এই প্রশ্ন তুলে অভিনব প্রতিবাদে শামিল হলেন জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সানুপাড়া এলাকার বাসিন্দারা।
advertisement
3/5
তাঁদের দাবি, ভারতের নির্বাচন কমিশন এর এসআইআর প্রক্রিয়ায় অন্তত ২৬ জন জীবিত ভোটারের নাম ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ তাঁরা প্রত্যেকেই জীবিত, নিয়মিত ভোট দিয়ে আসছেন।
advertisement
4/5
স্থানীয় পঞ্চায়েত গণেশ ঘোষ  জানান সানুপাড়া এলাকায় প্রায় ১১১০ জন ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে দিনমজুর, চাকরিজীবী থেকে শুরু করে ভিক্ষা করে জীবিকা নির্বাহকারী মানুষও আছেন। কিন্তু হঠাৎ করেই ২৬ জনের নাম ভোটার তালিকায় ‘ডিলিট’ দেখানো হচ্ছে।
advertisement
5/5
যদিও সংশ্লিষ্ট বিএলও-র দাবি, শুনানিতে এঁদের ডাকা হয়েছিল এবং নথিও জমা দেওয়া হয়েছে ।এই প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী—যদি সব নথি জমা পড়ে, তবে কীভাবে তাঁদের ‘মৃত’ দেখানো হল? প্রশাসনের কাছে দ্রুত সকল বৈধ ভোটারের নাম পুনর্বহালের দাবি।   জনসাধারণের একাংশ এখন প্রশ্ন তুলছে, গণতন্ত্রের এই ‘ভূতুড়ে’ ছবিতে ভোটের অধিকার কি সত্যিই সুরক্ষিত?সুরজিৎ দে
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
ভোটার তালিকায় ‘মৃত’...! নাম গায়েব ২৬ জীবিত ব্যক্তির, জলপাইগুড়িতে 'চা' হাতে অভিনব প্রতিবাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল