TRENDING:

West Bengal News: বৃহস্পতিবার বাংলাদেশে ভোট, তার আগেই দুদিন কী এমন ঘটল এ পারের সীমান্তে? মাথায় হাত অনেকের

Last Updated:
West Bengal News: ব্যস্ততম এই বাণিজ্যিক করিডর কার্যত স্তব্ধ হয়ে পড়েছে, যা ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকদের মধ্যেও প্রভাব ফেলেছে।
advertisement
1/6
বৃহস্পতিবার বাংলাদেশে ভোট, তার আগেই দুদিন কী এমন ঘটল এ পারের সীমান্তে? মাথায় হাত অনেকের
বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তাজনিত কারণে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দুই দেশের সীমান্ত বাণিজ্য। এর ফলে এদিন সকাল থেকেই সীমান্ত এলাকায় স্বাভাবিক কর্মচাঞ্চল্যের পরিবর্তে দেখা যায় একেবারে ভিন্ন চিত্র। ব্যস্ততম এই বাণিজ্যিক করিডর কার্যত স্তব্ধ হয়ে পড়েছে, যা ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকদের মধ্যেও প্রভাব ফেলেছে।
advertisement
2/6
ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ১১ ও ১২ ফেব্রুয়ারি —এই দুই দিন কোনো ধরনের পণ্যবাহী লরি ভারত থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করতে পারবে না। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
3/6
এই নির্দেশিকার প্রভাব স্পষ্টভাবে পড়েছে ঘোজাডাঙ্গা সীমান্তে। সাধারণ দিনে যেখানে শত শত পণ্যবাহী লরির আনাগোনায় ব্যস্ত থাকে সীমান্ত সংলগ্ন রাস্তা, সেখানে এদিন সকাল থেকেই ওল্ড সাতক্ষীরা রোড প্রায় সম্পূর্ণ ফাঁকা দেখা যায়। সীমান্ত এলাকার স্বাভাবিক কোলাহলও এদিন অনেকটাই কমে যায়।
advertisement
4/6
পণ্য পরিবহণ বন্ধ থাকায় সীমান্ত সংলগ্ন বিভিন্ন পার্কিং এলাকায় দাঁড়িয়ে রয়েছে অসংখ্য লরি। পার্কিংগুলিতে উপচে পড়েছে গাড়ির ভিড়, ফলে চালক ও সহকারীরা অপেক্ষায় রয়েছেন বাণিজ্য স্বাভাবিক হওয়ার। ব্যবসায়ী মহলও পরিস্থিতির দিকে নজর রেখে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা করছে।
advertisement
5/6
তবে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রাখা হয়নি। প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী, ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে খালি ট্রাক বা খালি গাড়িগুলিকে সীমিতভাবে পারাপারের অনুমতি দেওয়া হয়েছে। ফলে সীমান্তে কিছু যানবাহনের চলাচল দেখা গেলেও পণ্য পরিবহণ কার্যত স্থগিত রয়েছে।
advertisement
6/6
ব্যবসায়ী ও পরিবহণ মহলের আশা, নির্বাচন পর্ব শেষ হলেই আবার স্বাভাবিক ছন্দে ফিরবে সীমান্ত বাণিজ্য। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলে দ্রুতই আগের নিয়মে পণ্যবাহী লরির যাতায়াত চালু করা হবে এবং সীমান্ত এলাকায় ফের ফিরে আসবে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
West Bengal News: বৃহস্পতিবার বাংলাদেশে ভোট, তার আগেই দুদিন কী এমন ঘটল এ পারের সীমান্তে? মাথায় হাত অনেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল